টেকনাফ পৌরসভাকে স্মার্ট ও জনবান্ধব করার উদ্যোগ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফ পৌরসভাকে আধুনিক ও স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য

2026-11-06T16:07:56+06:00
2026-11-06T16:19:49+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফ পৌরসভাকে স্মার্ট ও জনবান্ধব করার উদ্যোগ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৪:০৭ পিএম  আপডেট: ০৬.১১.২০২৬ ৪:১৯ পিএম
⏲
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফ পৌরসভাকে আধুনিক ও স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, পৌরসভায় সাধারণ মানুষের দুর্ভোগ কমিয়ে হয়রানিমুক্ত ও সহজ নাগরিকসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (৬ নভেম্বর) টেকনাফ পৌরসভার নতুন ভবন নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, ‘আমি এই পৌরসভাকে একটি স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এখানে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে। মানুষ পৌরসভায় এসে যেন কোনো বাধা বা হয়রানি ছাড়াই সরাসরি প্রয়োজনীয় সেবা পেতে পারেন, তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, আমি সবকিছু করব। সাধারণ মানুষ যেন সহজে, স্বচ্ছন্দে ও সরাসরি তাদের প্রাপ্য নাগরিকসেবা পান, সেটিই আমার লক্ষ্য।’

তিনি আরও বলেন, পৌরসভার সেবাব্যবস্থাকে জনবান্ধব করতে হবে। সাধারণ মানুষ যেন সামান্য কাজের জন্যও অযথা হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরিদর্শনকালে পৌরসভার নতুন ভবন নির্মাণের প্রস্তাবিত স্থানের উপযুক্ততা, অবকাঠামোগত সম্ভাবনা, নাগরিকদের যাতায়াতের সুবিধা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একটি পরিকল্পিত ও আধুনিক পৌর প্রশাসনিক ভবন নির্মাণের মাধ্যমে নাগরিকসেবা আরও সহজ ও গতিশীল করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এসএম অনীক চৌধুরী, জাইকার প্রকল্প পরিচালক (পিডি) ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান, উপজেলা প্রকৌশলী আলা উদ্দিন এবং টেকনাফ পৌরসভার প্রধান প্রকৌশলী জসিম উদ্দিন আহমেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আবদুর রাজ্জাক, সদস্যসচিব হাফেজ এনামুল হাসান এবং টেকনাফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুস সালামসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন পৌর ভবন নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে পৌরসভার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি নাগরিকদের বিভিন্ন সেবা গ্রহণ সহজ হবে এবং পৌরসভার অবকাঠামোগত উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

টেকনাফ পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নতুন ভবন নির্মাণের উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
ফলের দাম সামান্য কমলেও স্বস্তি মেলেনি ক্রেতাদের
এআই ব্যবহারে অনুমতি না দিলে গুগল সার্চও বন্ধ শিক্ষার্থীদের
নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ
অমাবস্যার অন্ধকারে ইরানে ৯ নভেম্বর হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সর্বাধিক পঠিত 

সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল
দিনাজপুরে তারুণ্য মেলা-২০২৬ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
রূপগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন
দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন
অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সশস্ত্র বাহিনীর সুদৃঢ় অবস্থান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement