নরসিংদীতে শীতের আগমনী বার্তা

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

প্রকৃতিতে এখন ঋতুবদলের আয়োজন। শরৎ শেষে শুরু হয়েছে হেমন্ত। এরপরই শীতকাল। তবে এরই মধ্যে প্রকৃতি জানান দিচ্ছে শীতের

2026-11-06T16:05:14+06:00
2026-11-06T16:05:14+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নরসিংদীতে শীতের আগমনী বার্তা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৪:০৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
প্রকৃতিতে এখন ঋতুবদলের আয়োজন। শরৎ শেষে শুরু হয়েছে হেমন্ত। এরপরই শীতকাল। তবে এরই মধ্যে প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। নরসিংদীতে শুরু হয়েছে শীতের আমেজ।

ভোরে শিশিরভেজা সবুজ ঘাসের ওপর সূর্যের আলোয় দেখা যাচ্ছে হালকা লালচে ঝিলিক। দূর থেকে মনে হয়, ঘাসের ডগায় মুক্তোর মতো শিশিরকণা জমে আছে। সারাদিনের তীব্র গরম শেষে গভীর রাত থেকে বইতে শুরু করছে হালকা হিমেল বাতাস। সেই সঙ্গে পড়ছে হালকা কুয়াশা।

শীতকে ঘিরে সক্রিয় হয়ে উঠছে গ্রামাঞ্চলের পিঠাপুলির দোকানগুলো। শিল্পাঞ্চল নরসিংদীর বাসিন্দারা বলছেন, এ বছর আগেভাগেই শীত অনুভূত হচ্ছে। দিনের বেলা কিছুটা গরম থাকলেও সন্ধ্যা নামার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাতভর টিনের চালে হালকা বৃষ্টির মতো টিপটিপ শব্দে বাড়তে থাকে কুয়াশা। বিশেষ করে গাছগাছালি ও ধানের শীষে জমতে দেখা যাচ্ছে শিশিরবিন্দু।

গ্রামের হাটবাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। বাজারে চোখে পড়ছে ফুলকপি, বাঁধাকপি, মুলা, বেগুন, ওলকপি, গাজর, টমেটো, শিম ও ধনেপাতাসহ বিভিন্ন ধরনের শাকসবজি। অনেক কৃষক ব্যস্ত হয়ে পড়েছেন শীতকালীন সবজি চাষে।

শিবপুরের বারিচার সবজি চাষিরা জানান, অন্য সময়ের তুলনায় এবার আগেভাগে ঠান্ডা পড়ায় ফসলে বিভিন্ন ধরনের রোগ দেখা দিচ্ছে। এতে পাতাও নষ্ট হয়ে যাচ্ছে। উপায় না পেয়ে ফসলে কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে। ফলে উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
ফলের দাম সামান্য কমলেও স্বস্তি মেলেনি ক্রেতাদের
এআই ব্যবহারে অনুমতি না দিলে গুগল সার্চও বন্ধ শিক্ষার্থীদের
নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ
অমাবস্যার অন্ধকারে ইরানে ৯ নভেম্বর হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সর্বাধিক পঠিত 

সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল
দিনাজপুরে তারুণ্য মেলা-২০২৬ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
রূপগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন
দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন
অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সশস্ত্র বাহিনীর সুদৃঢ় অবস্থান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement