গণহত্যাকারী আ. লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম অফিস

সারাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করেছেন যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের কারণে আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে আর কখনো

2026-11-06T16:40:57+06:00
2026-11-06T16:40:57+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
গণহত্যাকারী আ. লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৪:৪০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করেছেন যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের কারণে আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে আর কখনো সুযোগ দেওয়া হবে না।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।  
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'যারা অন্যায়, দুঃশাসন ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য অকাতরে মানুষের রক্ত ঝরিয়েছে এবং দেশবাসীর ওপর চরম নির্যাতন চালিয়েছে, সেই গণহত্যাকারী আওয়ামী লীগের এই দেশে আর রাজনীতির মাঠে ফেরার সুযোগ হবে না। এমনকি যারা তাদের প্রত্যাবর্তনের পথ সুগম করতে চাইবে, তারাও জনগণের কাছে বর্জিত হবে।'
 
জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে সালাহউদ্দিন আহমেদ বলেন,"এ দেশে দুষ্কৃতকারী আছে, যারা ইসলামের নাম বিক্রি করে রাজনীতি করছে। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামের ধারে-কাছেও কিছু নেই। যারা নিজেদের ইসলামী দল বলে ঘোষণা করছে। তাদের দলীয় ম্যানিফেস্টো থেকে ‌'আকিমুদ্দিন' বাদ দেওয়া হয়েছে। তারা মুখে এক কথা বলে, কিন্তু তাদের দলিলে কী প্রমাণ আছে, সেটা বলে না।"

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের ১৬ থেকে ১৭ বছরের শাসনামলে আলেম-ওলামাসহ দেশের মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। শাপলা চত্বরের ঘটনায় বহু মানুষ শহীদ হয়েছেন। তাদের সবার নাম ও কবরের ঠিকানা এখনো জানা যায়নি।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের স্মৃতি চারণ করে তিনি জানান, জাতিসংঘের হিসাব অনুযায়ী এ বিপ্লবে ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। তাছাড়া বিগত ১৬-১৭ বছরের দীর্ঘ শাসনামলে অসংখ্য মানুষ গুম, খুন ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। এসব ত্যাগ ও রক্তের বিনিময়েই দেশ আজ ফ্যাসিবাদমুক্ত।

মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। অনুষ্ঠানে চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ও জেলা পুলিশ সুপার মাসুদ আলম উপস্থিত ছিলেন। 

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
ফলের দাম সামান্য কমলেও স্বস্তি মেলেনি ক্রেতাদের
এআই ব্যবহারে অনুমতি না দিলে গুগল সার্চও বন্ধ শিক্ষার্থীদের
নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ
অমাবস্যার অন্ধকারে ইরানে ৯ নভেম্বর হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সর্বাধিক পঠিত 

সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল
দিনাজপুরে তারুণ্য মেলা-২০২৬ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
রূপগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন
দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন
অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সশস্ত্র বাহিনীর সুদৃঢ় অবস্থান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement