গোমস্তাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

2026-11-07T15:53:41+06:00
2026-11-07T15:53:41+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
গোমস্তাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মাহমুদ চৌধুরী, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী ইউসুফ আলী, আইসিটি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, সদস্যসচিব নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনিরুজ্জামান সোহরাব, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন এবং জামায়াতে ইসলামীর নেতা তরিকুল ইসলাম বকুলসহ অনেকে।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব এবং জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনা তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জাতীয় চেতনা ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

প্রতিনিধি/আরএইচ



সর্বশেষ সংবাদ 

এখনও সক্রিয় ওষুধ চুরির সিন্ডিকেট, অসহায় কর্তৃপক্ষ
চালু হলো সামিটের এলএনজি টার্মিনাল, বেড়েছে গ্যাস সরবরাহ
৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী
দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিভিন্ন কর্মসূচি
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস

সর্বাধিক পঠিত 

দিনাজপুরে তারুণ্য মেলা-২০২৬ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
চট্টগ্রাম ওয়াসায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহিত দিবস পালিত
অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সশস্ত্র বাহিনীর সুদৃঢ় অবস্থান
ধীরে ধীরে সুস্থ হচ্ছে নির্যাতিত শিশুটি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু
টেকনাফে ইয়াবার চালান নিয়ে বিরোধে পাহাড়ে নির্যাতন, নিহত ২
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement