রাণীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর রাণীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ

2026-11-07T17:25:52+06:00
2026-11-07T17:25:52+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রাণীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:২৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
নওগাঁর রাণীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাসহ বীর মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। সঞ্চালনায় ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম মো. রেজাউল ইসলাম রেজু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন,  যগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নয়নখ খান লুলু,  বিএনপির অন‍্যতম সদস‍্য আলফারুক জেমস,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, কোষাধ‍্যক্ত জিল্লুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল,  সদস‍্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনি, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল এবং বীর মুক্তিযোদ্ধাগণ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

এখনও সক্রিয় ওষুধ চুরির সিন্ডিকেট, অসহায় কর্তৃপক্ষ
চালু হলো সামিটের এলএনজি টার্মিনাল, বেড়েছে গ্যাস সরবরাহ
৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী
দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিভিন্ন কর্মসূচি
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস

সর্বাধিক পঠিত 

দিনাজপুরে তারুণ্য মেলা-২০২৬ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
চট্টগ্রাম ওয়াসায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহিত দিবস পালিত
অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সশস্ত্র বাহিনীর সুদৃঢ় অবস্থান
ধীরে ধীরে সুস্থ হচ্ছে নির্যাতিত শিশুটি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু
টেকনাফে ইয়াবার চালান নিয়ে বিরোধে পাহাড়ে নির্যাতন, নিহত ২
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement