মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সর্বমোট খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল

2026-11-15T17:47:51+06:00
2026-11-15T17:47:51+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
আগামী সপ্তাহেই কার্যক্রম শুরু
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সর্বমোট খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। নির্ধারিত এই খরচের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হলে বা কোনো অনিয়ম করা হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের বৈঠকে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। বিকেল সোয়া ৪টায় শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ জানান, বর্তমানে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এই সমস্যার সমাধান কবে হবে, কবে নাগাদ স্বাস্থ্য পরীক্ষা শুরু করে কর্মী পাঠানো যাবে এবং নির্ধারিত খরচে কর্মীরা যেতে পারছেন কি না তা তদারকিতে আলাদা সংসদীয় কমিটি গঠন করা যায় কি না- সে বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, খুব শীঘ্রই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে এবং আগামী সপ্তাহের শেষ নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকার বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়মের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার।

তিনি বলেন, চুক্তি অনুযায়ী বেতন না পাওয়া, চাকরি ও ইকামা না পাওয়া এবং প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগ তদন্ত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ অনুযায়ী এসব এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শেনজেনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প-শি-পুতিন
ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
গোপালগঞ্জে লগি-বইঠা-রামদা হাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
চট্টগ্রামে সড়কে বসছে লেজার স্পিড ক্যামেরা, অতিক্রম করলেই জরিমানা
বরুড়ায় আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কুমিল্লা আদর্শ সদর
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement