ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তি পড়েছেন যাত্রী

2025-08-14T13:34:02+06:00
2025-08-15T17:38:08+06:00
রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১:৩৪ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৫ ৫:৩৮ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তি পড়েছেন যাত্রী এবং যানবাহন চালকরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে সড়কে এই যানজট শুরু হয়েছে ।

জানা গেছে, মহাসড়কের কাঁচপুর থেকে মদনপুর পর্যন্ত উভয় লেনে যানজটে আটকা পড়েন যাত্রী এবং যানবাহন চালকরা। ফলে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁ অংশেও একই অবস্থা।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানিয়েছে, সড়কে খানাখন্দের ফলে এই যানজট সৃষ্টি হয়েছে।

মদনপুর থেকে চিটাগাংরোডের উদ্দেশে আসা শাকিল মাদবর বলেন, ১ ঘণ্টা ২৫ মিনিট ধরে কাঁচপুর অংশে আটকা ছিলাম। কোনোমতে আসতে পেরেছি। এখনো উভয় পাশে যানজট আছে।

আরাফাত নামের আরেক যাত্রী জানান, রাস্তার উভয় লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমরা মোগরাপাড়া যাওয়ার জন্য গাড়িতে উঠেছিলাম, এখনো কাঁচপুরে আটকা রয়েছি।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে এই যানজট লেগেছে। আমি সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ৩ দিন যাবত কথা বলে যাচ্ছি সংস্কারের জন্য। কিন্তু তাদের সাড়া পাচ্ছি না। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট ছুটেছে কিন্তু ঢাকা-সিলেটে রয়েছে। আমরা সড়কে আছি।


সর্বশেষ সংবাদ 

নোয়াখালীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার
কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কে এই সারাহ খলিফা
দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা
১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

সর্বাধিক পঠিত 

ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]