বন্যা-ভূমিধসে বিপর্যস্ত পাকিস্তান, প্রাণহানি ছাড়ালো ৩০০

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

পাকিস্তানে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০৭ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে এতে আহত হয়েছে

2025-08-16T13:58:55+06:00
2025-08-16T16:56:57+06:00
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
বন্যা-ভূমিধসে বিপর্যস্ত পাকিস্তান, প্রাণহানি ছাড়ালো ৩০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১:৫৮ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৫ ৪:৫৬ পিএম
পাকিস্তানে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০৭ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে এতে আহত হয়েছে আরও কয়েক ডজন। শনিবার (১৬ আগস্ট) পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এই তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য ডনের।

বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অতিভারী বর্ষণে দেশটির খাইবার পাখতুনখোয়ার বুনের, বাজাউর এবং বাটগ্রামেই সবথেকে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে। 

পিডিএমএ শনিবার জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ২৭৯ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৩ জন শিশু। 

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বলছে, নিহত ছাড়াও দেশব্যাপী মোটে ২৮ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৬টি বাড়ি- এরমধ্যে খাইবার পাখতুনখোয়ায় ৩৪টি বাড়ি আংশিকভাবে এবং ১৪টি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া গিলগিট বালতিস্তানে ১৪টি বাড়ি আংশিকভাবে এবং তিনটি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, আজাদ কাশ্মীরে আংশিকভাবে ২৩টি এবং ২৮টি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

জিও নিউজ বলছে, বন্যায় বিভিন্ন বাড়ি ভাসিয়ে নিয়ে যাওয়া ছাড়াও বহু এলাকায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার কারণে বিভিন্ন অঞ্চলে মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। 

উদ্ধার ও ত্রাণকার্যের পর্যালোচনা করতে গতকাল দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে।

পাকিস্তানের প্রাদেশিক উদ্ধার এজেন্সি বার্তাসংস্থা এএফপিকে বলেছে, বন্যাকবলিত নয়টি জেলায় উদ্ধার অভিযানে অন্তত দুই হাজার জন কাজ করছেন।

খাইবার পাখতুনখোয়ার রেসকিউ এজেন্সির মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি এএফপি'কে বলেন, ভারী বৃষ্টিপাত, ভূমিধস এবং বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ত্রাণ পাঠানো এবং আম্বুলেন্স ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে পড়েছে। 

তিনি আরও বলেছেন, বেশিরভাগ এলাকায় রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে উদ্ধারকর্মীরা বিভিন্ন এলাকায় হেঁটে যাচ্ছেন। 


সর্বশেষ সংবাদ 

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি
নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়লো
জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
অর্থনীতিকে বিনিয়োগবান্ধব করতে জ্ঞানভিত্তিক ইকোনমির বিকল্প নেই
প্রবল স্রোতের মধ্যেও নেপালে যেভাবে টিকে রইল সেই ‘সবুজ বাড়ি’

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
নবম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]