জম্মু-কাশ্মীরে প্রবল বৃষ্টিতে ভূমিধস, নিহত অন্তত ৫

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে টানা ভারী বর্ষণের ফলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত ও ১৪ জন আহত

2025-08-26T20:39:48+06:00
2025-08-29T19:37:21+06:00
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
জম্মু-কাশ্মীরে প্রবল বৃষ্টিতে ভূমিধস, নিহত অন্তত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৮:৩৯ পিএম  আপডেট: ২৯.০৮.২০২৫ ৭:৩৭ পিএম
ভারতশাসিত জম্মু-কাশ্মীরে টানা ভারী বর্ষণের ফলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে রিয়াসি জেলার ত্রিকুট পাহাড়ে অবস্থিত বৈষ্ণো দেবীর মন্দিরপথে এই ভূমিধস ঘটে। পাহাড় থেকে হঠাৎ পাথর, শিলাখণ্ড ও মাটি খসে পড়ায় যাত্রাপথে থাকা অনেক ভক্ত অপ্রস্তুত অবস্থায় পড়েন।

১২ কিলোমিটার দীর্ঘ কাটরা-শীর্ষপথের মাঝামাঝি অংশে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই মন্দিরের তীর্থযাত্রা স্থগিত ঘোষণা করা হয়।

ঘটনাস্থলে পৌঁছে ভারতীয় সেনা সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে প্রবল বৃষ্টিপাতে জম্মু অঞ্চলে তিনজনের মৃত্যু হয়। ভেসে যায় একাধিক সেতু ও বাড়িঘর। নগরীসহ বিভিন্ন এলাকায় প্রায় সব জলাধারই বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়ায় নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে।

জম্মু-শ্রীনগর ও কিশ্তোয়ার-ডোডা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন পাহাড়ি সড়ক ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে গেছে।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, শ্রীনগর থেকে জম্মু যাওয়ার প্রথম ফ্লাইটেই তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাবেন এবং উদ্ধারকাজ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন।


সর্বশেষ সংবাদ 

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি
নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়লো
জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
অর্থনীতিকে বিনিয়োগবান্ধব করতে জ্ঞানভিত্তিক ইকোনমির বিকল্প নেই
প্রবল স্রোতের মধ্যেও নেপালে যেভাবে টিকে রইল সেই ‘সবুজ বাড়ি’

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
নবম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]