বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদ উল্লাহ মারা গেছেন

দেশবার্তা প্রতিবেদক

বিবিধ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টরস এর অন্যতম সদস্য বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর

2025-08-30T20:38:42+06:00
2025-08-30T20:50:47+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিবিধ
বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদ উল্লাহ মারা গেছেন
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৮:৩৮ পিএম  আপডেট: ৩০.০৮.২০২৫ ৮:৫০ পিএম
বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মাহমুদ উল্লাহ
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টরস এর অন্যতম সদস্য বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর বাবা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদ উল্লাহ মারা গেছেন।

শনিবার (৩০ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর কমফোর্ট হাসপাতালে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর এবং তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুম মাহমুদ উল্লাহ পেশাগত জীবনে রাজধানী ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই শিক্ষকের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করে শোকবাণী দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

এছাড়াও শোক জানিয়েছে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গণি চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।

নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুম মাহমুদ উল্লাহর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।


সর্বশেষ সংবাদ 

২০ বছর পূর্তিতে নতুন করে বিয়ের শপথে সুরিয়া-জ্যোতিকা
বাসাইলে নারীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
জাবিতে র‍্যাগিং, ২০ শিক্ষার্থীর ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
শ্যামনগরের নওয়াবেকী মহাবিদ্যালয়ে পরিবেশ সচেতনতা সেমিনার

সর্বাধিক পঠিত 

অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন
রাজধানীর যানজট নিরসনে প্রতি ১৫ দিনে সমন্বয় সভা
সাড়ে সাত বছর পর মুক্ত আকাশে কনডেম সেলে জন্ম নেয়া রাথি
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী
বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক, যা বললেন তানিশা
বিবিধ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]