দেশবার্তা ডেস্ক

বিবিধ

2025-08-31T20:11:27+00:00
2025-08-31T20:11:27+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিবিধ
দ্য টাইমস অব বাংলাদেশ, সাংবাদিকতার নতুন যাত্রা শুরু
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:১১ পিএম 
আগামী ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত কলেবরে নতুন রূপে প্রকাশিত হচ্ছে ইংরেজি দৈনিক 'দ্য টাইমস অব বাংলাদেশ'। দেশি-বিদেশি সংবাদ প্রবাহ সম্পর্কে পত্রিকাটি উপহার দেবে এক নতুন দৃষ্টিভঙ্গি।

ইংরেজি ভাষায় প্রকাশিত দৈনিকটি 'উইনডো টু দ্য ওয়ার্ল্ড' ট্যাগ লাইন পাঠকদের কাছে উপস্থাপনা করবে নতুন লোগোসহ। এই সংবাদপত্রটি গুরুত্বপূর্ণ ঘটনার গভীর ও বিস্তৃত পরিস্থিতি নতুন দৃষ্টিভঙ্গিতে পরিবেশনায় প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদপত্রটির সংবাদ কার্যক্রম দ্য টাইমস অব বাংলাদেশের সম্পাদনা বোর্ড দ্বারা পরিচালিত। এটি রাজনৈতিক, বাণিজ্যিক অথবা মালিকানার প্রভাবমুক্ত, যা প্রচলিত সংবাদমাধ্যমের চেয়ে ভিন্ন।

'দ্য টাইমস অব বাংলাদেশ'-এর সম্পাদনা পরিষদের সদস্য এম আবুল কালাম আজাদ বলেন, 'এই সম্পাদকীয় স্বাধীনতা আমাদের নিজস্ব মিশনের এক অবিচ্ছেদ্য অংশ। আমরা স্বচ্ছ, নীতিবান এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। কী প্রতিবেদন হবে, কীভাবে প্রতিবেদন উপস্থাপনা করা হবে এবং কখন এটি প্রকাশ করা হবে-সব বিষয়ই প্রভাবমুক্ত হয়ে পেশাদার দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।'

দৈনিকটির বিষয়বস্তু ব্যাপকভাবে বিস্তৃত, এর মধ্যে রয়েছে- রাজনীতি, ব্যবসা, খেলা, স্বাস্থ্যসেবা, অপরাধ, প্রযুক্তি, বিনোদন এবং সংস্কৃতি, যা পাঠকদের জন্য গভীর বিশ্লেষণ এবং চিন্তার খোরাক জোগাবে। ব্রেকিং নিউজের পাশাপাশি, পাঠক ও দর্শকরা মাল্টিমিডিয়া কনটেন্ট, যেমন ভিজ্যুয়াল স্টোরিটেলিং, টক শো এবং ইভেন্ট বিশ্লেষণও পাবেন, যা পাঠকদের সমৃদ্ধ করবে। সংবাদপত্রটি একই সঙ্গে মূদ্রিত ও অনলাইন সংস্করণে পাওয়া যাবে, যেখানে একটি ই-পেপার থাকছে, যা দৈনিক পত্রিকার মেজাজ ঠিক রেখে নিউজ পোর্টালের মাধ্যমে তথ্য ও ভিজ্যুয়াল কনটেন্ট উপহার দেবে।

এই ডিজিটাল পরিবর্তন পাঠকদের যে কোনো সময় এবং যে কোনো জায়গা থেকে তাদের প্রিয় খবরের সাথে সংযুক্ত রাখতে সহায়ক হবে।

একঝাঁক তরুণ সাংবাদিক নিরলস পরিশ্রম করে টাইমস অব বাংলাদেশকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিনত করতে বদ্ধ পরিকর, যা পাঠকদের উপহার দেবে পূর্ণাঙ্গ মিডিয়া অভিজ্ঞতা।


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিবিধ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]