কর্মশালার মাধ্যমে জাপানিজ ভাষা শিক্ষা দিচ্ছে আর আর গ্রুপ

দেশবার্তা প্রতিবেদক

বিবিধ

জাপান গমনে ইচ্ছুক কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে জাপানি ভাষা শিক্ষার প্রশিক্ষণ কর্মশালা করছে আর আর গ্রুপ। তাদের

2025-09-02T17:40:55+06:00
2025-09-02T17:40:55+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিবিধ
কর্মশালার মাধ্যমে জাপানিজ ভাষা শিক্ষা দিচ্ছে আর আর গ্রুপ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪০ পিএম 
জাপান গমনে ইচ্ছুক কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে জাপানি ভাষা শিক্ষার প্রশিক্ষণ কর্মশালা করছে আর আর গ্রুপ। তাদের লক্ষ হচ্ছে-জাপানি ভাষায় দক্ষতা অর্জনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সম্ভাবনার দোয়ার উম্মোচণ করা। 

সম্প্রতি রাজধানীর ১৪ পুরানা পল্টন দারুস সালাম আর্কেড বিল্ডিংয়ের ১১ তলায় জাপানি ভাষা শিক্ষার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘জাপানি ভাষা শিখুন স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে জাপান যান’ স্লোগানে এই প্রশিক্ষণের আয়োজন করে আর আর গ্রুপ। 

এতে বক্তব্যে রাখেন আর আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম সুমন, উপদেষ্টা বাবু দুলাল বর্মন, ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার জয়েন্ট এডিটর ফারহাদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক ইউনুস সোহাগ, আর আর গ্রুপের ডিরেক্টর ইউনুস মল্লিক, মেরিল্যান্ড রিভারভিউ সিটির উপ-পরিচালক মোহাম্মদ মোহাইমিন এবং সঞ্চালনা করেন শীর্ষেন্দু সুবীর।

রবিউল ইসলাম সুমন বলেন, জাপানে কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাষাজ্ঞান। এই বিষয়ে ভালো প্রস্তুতি নিতে পারলে কর্মী পাঠানো অনেক সহজ হবে। 

তিনি বলেন, যেকোনো দেশের ভাষা জানা থাকলে, সেই দেশে কাজ করতে যাওয়া কর্মীদের কোনো ধরনের অসুবিধা হয় না। তাই বিদেশের পাঠানোর আগে সবার ভাষা জানা অত্যান্ত জরুরী। জাপানে বাংলাদেশিকর্মী পাঠানোর সুযোগ তৈরি হয়েছে এবং আরও সম্প্রসারিত করায় সরকারকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় জাপানিজ ডেলিগেটরা আর আর গ্রুপের এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন। একইসঙ্গে কর্মশালায় অংশগ্রহণকারীদের জাপানিজ ভাষা শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নিজেদের স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়া অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা করা হয়।


সর্বশেষ সংবাদ 

২০ বছর পূর্তিতে নতুন করে বিয়ের শপথে সুরিয়া-জ্যোতিকা
বাসাইলে নারীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
জাবিতে র‍্যাগিং, ২০ শিক্ষার্থীর ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
শ্যামনগরের নওয়াবেকী মহাবিদ্যালয়ে পরিবেশ সচেতনতা সেমিনার

সর্বাধিক পঠিত 

অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন
রাজধানীর যানজট নিরসনে প্রতি ১৫ দিনে সমন্বয় সভা
সাড়ে সাত বছর পর মুক্ত আকাশে কনডেম সেলে জন্ম নেয়া রাথি
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী
বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক, যা বললেন তানিশা
বিবিধ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]