১৫ নয়, ১৭ অক্টোবর হবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৫ অক্টোবরের (বুধবার) পরিবর্তে ১৭ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক

2025-10-11T20:07:27+06:00
2025-10-12T18:20:46+06:00
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
১৫ নয়, ১৭ অক্টোবর হবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৮:০৭ পিএম  আপডেট: ১২.১০.২০২৫ ৬:২০ পিএম
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৫ অক্টোবরের (বুধবার) পরিবর্তে ১৭ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। 

শনিবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

বৈঠক শেষে কমিশন সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি ১৭ অক্টোবর, শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। যদিও এর আগে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে, ১৫ অক্টোবর বুধবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে। 

বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় যে, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে এতে। 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

এসএসসির ফল সোমবার, এসএমএস ও ওয়েবসাইটে জানা যাবে যেভাবে
তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
চট্টগ্রাম বন্দরে মেয়াদোত্তীর্ণ পাঁচ কনটেইনার পণ্য ধ্বংস
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন এখন বাংলাদেশে

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
যদি সত্যিই ভালোবাসতে
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]