যা আছে জুলাই জাতীয় সনদে

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী ১৭ অক্টোবর এই সনদে রাজনৈতিক

2025-10-15T12:30:35+06:00
2025-10-15T18:24:37+06:00
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
যা আছে জুলাই জাতীয় সনদে
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১২:৩০ পিএম  আপডেট: ১৫.১০.২০২৫ ৬:২৪ পিএম
জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী ১৭ অক্টোবর এই সনদে রাজনৈতিক দলগুলোর সই করার কথা রয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে কমিশন।

কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ সই করা চিঠিতে বলা হয়েছে, ‘রাজনৈতিক দল ও জোটগুলোর সাথে আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। জুলাই জাতীয় সনদ ২০২৫ এর চূড়ান্ত ভাষ্য আপনার অবগতির জন্য পাঠানো হলো।’

সাত দফা অঙ্গীকারনামার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

চূড়ান্ত সনদে বলা হয়েছে, এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানে ‘তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে’ সংযুক্ত করা হবে এবং স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলো এ সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনও আদালতে প্রশ্ন তুলবে না।

অঙ্গীকারনামায় বলা হয়েছে, অবিলম্বে ‘বাস্তবায়নযোগ্য’ যেসব বিষয় রয়েছে তা অন্তবর্তীকালীন সরকারই বাস্তবায়ন করবে।

মূলত গত ১১ সেপ্টেম্বর দলগুলোর কাছে পাঠানো জুলাই জাতীয় সনদে সংস্কার কমিশনে আলোচনা হওয়া ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত বা ভিন্নমতের বিষয়গুলোও চূড়ান্ত কপিতে তুলে ধরা হয়েছে।

জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য এখানে দেখুন-


সর্বশেষ সংবাদ 

এসএসসির ফল সোমবার, এসএমএস ও ওয়েবসাইটে জানা যাবে যেভাবে
তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
চট্টগ্রাম বন্দরে মেয়াদোত্তীর্ণ পাঁচ কনটেইনার পণ্য ধ্বংস
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন এখন বাংলাদেশে

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
যদি সত্যিই ভালোবাসতে
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]