নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে: সিইসি

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার

2025-11-29T12:40:08+06:00
2025-11-30T16:11:35+06:00
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে: সিইসি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১২:৪০ পিএম  আপডেট: ৩০.১১.২০২৫ ৪:১১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

নাসির উদ্দিন বলেন, গণভোট নিয়ে এখনো তেমন প্রচারণা শুরু হয়নি। তবে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালাবে। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা আগে কখনোই খুব ভালো ছিল না। তবে এখন আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। অতীতে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো বিচ্ছিন্ন। পরিস্থিতি আরও ভালো হবে।

মক ভোটিং আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে সিইসি বলেন, গত ১৫ বছরে অনেকে ভোটদান প্রক্রিয়া সামনে থেকে দেখার সুযোগ পাননি। তাই জনগণকে নির্বাচন প্রক্রিয়াটি কাছ থেকে দেখানো ও শেখানোর জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া দুই ধরনের ব্যালট ব্যবহারে কত সময় লাগে, ভোটারদের অংশগ্রহণ কেমন—এসব বিষয়ও পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার ইঙ্গিত পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ বেড়েছে। রাজনৈতিক দলগুলোও আনুষ্ঠানিক প্রার্থিতা ও প্রচারণার প্রস্তুতি জোরদার করছে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

এসএসসির ফল সোমবার, এসএমএস ও ওয়েবসাইটে জানা যাবে যেভাবে
তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
চট্টগ্রাম বন্দরে মেয়াদোত্তীর্ণ পাঁচ কনটেইনার পণ্য ধ্বংস
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন এখন বাংলাদেশে

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
যদি সত্যিই ভালোবাসতে
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]