জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আগামীকাল

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে।বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে

2025-12-10T17:11:56+06:00
2025-12-12T16:16:09+06:00
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আগামীকাল
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৫:১১ পিএম  আপডেট: ১২.১২.২০২৫ ৪:১৬ পিএম
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। 

বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

এদিন বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন। রেকর্ডিং শেষে কমিশনারদের সঙ্গে বৈঠক করেন তিনি। 

বৈঠক শেষে সচিব আখতার আহমেদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সিইসির রেকর্ড করা ভাষণ প্রচারের মাধ্যমে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে।

এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। সেখানে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। সাক্ষাৎ শেষে সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

আদালতের রায়ের বিষয়ে তিনি বলেন, আদালতের সিদ্ধান্ত এখনও হাতে পায়নি ইসি। তাই আপাতত কমিশনের গেজেটভুক্ত ৩০০ আসনেই তফসিল ঘোষণা করা হবে। আদালতের নির্দেশনা পাওয়ার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে কমিশন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

এসএসসির ফল সোমবার, এসএমএস ও ওয়েবসাইটে জানা যাবে যেভাবে
তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
চট্টগ্রাম বন্দরে মেয়াদোত্তীর্ণ পাঁচ কনটেইনার পণ্য ধ্বংস
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন এখন বাংলাদেশে

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
যদি সত্যিই ভালোবাসতে
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]