বিশ্বের ১০০ শহরের মধ্যে বায়ুদূষণে দ্বিতীয় ঢাকা

দেশবার্তা ডেস্ক

জাতীয়

শুষ্ক আবহাওয়ার কারণে আবারও রাজধানী ঢাকার বাতাসের মানের অবনতি হয়েছে। বিশ্বের ১০০ শহরের তালিকায় বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে উঠে

2026-02-02T14:13:30+06:00
2026-02-04T14:30:21+06:00
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
বিশ্বের ১০০ শহরের মধ্যে বায়ুদূষণে দ্বিতীয় ঢাকা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৩ পিএম  আপডেট: ০৪.০২.২০২৬ ২:৩০ পিএম
শুষ্ক আবহাওয়ার কারণে আবারও রাজধানী ঢাকার বাতাসের মানের অবনতি হয়েছে। বিশ্বের ১০০ শহরের তালিকায় বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে এ তথ্য দেখা যায়।

আইকিউএয়ারের তাৎক্ষণিক বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআই) অনুযায়ী, ওই সময় ২৬২ স্কোর নিয়ে ঢাকার বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই অবস্থায় জানালা বন্ধ রাখা এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

তালিকায় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী ও বৃহত্তম শহর কিনশাসা। শহরটির একিউআই স্কোর ছিল ২৮৬, যা নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’। তৃতীয় অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর, যার স্কোর ২০৯।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সোমবার সকালে রাজধানীর ১০টি এলাকায় বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি ছিল। এসব এলাকার মধ্যে রয়েছে—নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড এলাকা (৪৮১), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (৩০২), ধানমন্ডি (২৯৯), ইস্টার্ন হাউজিং এলাকা (২৮১), মিরপুরের দক্ষিণ পল্লবী (২৭৬), মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর (২৭৪), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৫৭), খিলগাঁওয়ের গোড়ান (২১৩), পেয়ারাবাগ রেললাইন এলাকা (১৮৭) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুকাররম ভবন এলাকা (১১৪)।

একিউআই সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ২০১ থেকে ৩০০ স্কোরের বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

৩০১ থেকে ৪০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এ ধরনের পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

এসএসসির ফল সোমবার, এসএমএস ও ওয়েবসাইটে জানা যাবে যেভাবে
তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
চট্টগ্রাম বন্দরে মেয়াদোত্তীর্ণ পাঁচ কনটেইনার পণ্য ধ্বংস
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন এখন বাংলাদেশে

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
যদি সত্যিই ভালোবাসতে
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]