বোমা বানানোর সময় বিস্ফোরণ, নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের সদরে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে

2026-02-14T14:09:09+06:00
2026-02-15T13:51:31+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বোমা বানানোর সময় বিস্ফোরণ, নিহত ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৯ পিএম  আপডেট: ১৫.০২.২০২৬ ১:৫১ পিএম
চাঁপাইনবাবগঞ্জের সদরে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, রাতে বোমা বানানোর সময় বিস্ফোরণে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয়রা চাঁপাইনবাগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, ‘যে বাড়িতে বোমা বানানো হচ্ছিল, সেটিও আংশিকভাবে ভেঙে গেছে এবং টিনের চালা উড়ে গেছে।

ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।’

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]