পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল আহত

লালমনিরহাট প্রতিনিধি

সারাদেশ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলিতে এক বাংলাদেশি রাখাল আহত হয়েছেন। ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা

2026-04-06T15:38:11+06:00
2026-04-06T15:38:11+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল আহত
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৩:৩৮ পিএম 
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলিতে এক বাংলাদেশি রাখাল আহত হয়েছেন। ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা একজন ভারতীয় যুবক ও দুটি গরু ধরে নিয়ে আসেন।

সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার গাঠিয়ারভিটা গ্রামের মফিজুলের ছেলে মিজানুর রহমান সীমান্তের ৯৬৮ নম্বর পিলার সংলগ্ন এলাকায় গরুর জন্য ঘাস কাটতে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় মিজানুর রহমান বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ স্থানীয়রা ভারতীয় নাগরিক সাধন নামে এক যুবক এবং দুটি গরু বাংলাদেশে নিয়ে আসে। পরে ওই যুবক ও গরু দুটি বিজিবির হেফাজতে নেওয়া হয়।

পাটগ্রাম থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।”

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]