‘সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে’

দেশবার্তা ডেস্ক

রাজনীতি

সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য

2026-04-13T16:58:02+06:00
2026-04-15T13:36:06+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
‘সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে’
হাসনাত আবদুল্লাহ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:৫৮ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৬ ১:৩৬ পিএম
সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতি দেশের জন্য ইতিবাচক কোনো বার্তা দিচ্ছে না।

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রায় ৫২ মিনিটের লাইভে এসে তিনি বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়া এখন কার্যত সরকারের ইচ্ছার ওপর নির্ভরশীল। তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব সংসদে তোলা হয়নি, এমনকি এটি নিয়ে আলোচনার সুযোগও তৈরি করা হয়নি।

তিনি আরও বলেন, দেশের শীর্ষ ঋণখেলাপিদের তালিকা জানতে সংসদে প্রশ্ন করেছিলেন তিনি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে ২০টি প্রতিষ্ঠানের তালিকা দেন, যার মধ্যে ৯টিই এস আলম গ্রুপের বলে দাবি করেন তিনি। 

এসব প্রতিষ্ঠানকে আবার ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতে আইন পাস হওয়াকে তিনি ‘বাংলাদেশের জন্য কালো দিন’ হিসেবে উল্লেখ করেন।

ফেসবুক লাইভে তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে যারা আত্মত্যাগ করেছিলেন, তারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রত্যাশা করেছিলেন। কিন্তু বাস্তবে কোনো কার্যকর সংস্কার হচ্ছে না বলে অভিযোগ তার। 

তিনি মন্তব্য করেন, সংখ্যাগরিষ্ঠতা সবসময় ইতিবাচক ফল বয়ে আনে না এবং বিএনপি আত্মতুষ্টিতে ভুগছে।

এ সময় তিনি আরও বলেন, অনেক সংসদ সদস্য মন্ত্রীদের অসন্তুষ্ট করতে চান না, কারণ তারা আশঙ্কা করেন এতে তাদের এলাকার উন্নয়ন বাজেট বা প্রশাসনিক সহায়তা কমে যেতে পারে। তবে এসব চাপকে উপেক্ষা করেই তিনি জনগণের সমর্থনের ওপর আস্থা রাখার কথা জানান।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শরণখোলায় নিখোঁজের তিন দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান
দুই দিন পর গুলিতে নিহত আসাদুলের লাশ ফেরত দিল বিএসএফ
হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষা ও গবেষণায় দেহ দান করলেন লিটন দাশ
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]