মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বক্তারা। তরুণ প্রজন্মকে

2026-09-14T16:43:44+06:00
2026-09-14T16:43:44+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম 
মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বক্তারা। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে জেলা প্রশাসনের সহযোগিতায় ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’ আয়োজিত সচেতনতামূলক সভায় বক্তারা এসব কথা বলেন।

মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের পিরোজপুর জেলা আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা মাদকবিরোধী সামাজিক আন্দোলন কমিটির আহ্বায়ক মো. মুজিবুর রহমান, শিক্ষক ও সাংবাদিক সঞ্জীব কুমার রায়, মো. ইউনুস আলী শেখ, মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলমসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থানীয় জনগণকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।

সভা শেষে নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), থানার ওসি, তদন্ত কর্মকর্তা ও নাজিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজকদের মতবিনিময় হয়। পরে মাদকবিরোধী পদযাত্রা, লিফলেট বিতরণ ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, মাদকমুক্ত পিরোজপুর গড়ার লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও মাদকপ্রবণ এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সুশাসনের পথে যে কোনো অন্তরায় দূর করা হবে: আইনমন্ত্রী
কাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, নাগরিক সংবর্ধনার আয়োজন
সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর
যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চসিকের ‘ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল’

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]