কাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, নাগরিক সংবর্ধনার আয়োজন

সিলেট অফিস

সারাদেশ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেট আসছেন মির্জা ফখরুল ইসলাম

2026-09-14T17:21:13+06:00
2026-09-14T17:21:13+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, নাগরিক সংবর্ধনার আয়োজন
সিলেট অফিস
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২১ পিএম 
সংগৃহীত ছবি
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেট আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফর ঘিরে নগরজুড়ে প্রস্তুতি প্রায় শেষ, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১১টা ১৫ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সার্কিট হাউসে গিয়ে কিছু সময় বিশ্রাম নেবেন। পরে দুপুর সাড়ে ১২টায় হজরত শাহজালাল (রহ.) এবং বেলা ১টা ২৫ মিনিটে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

বিকেল সাড়ে ৩টায় নগর ভবনের সামনে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সংবর্ধনা শেষে রাত ৮টায় তিনি আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে নগরের বিভিন্ন সড়কে তোরণ নির্মাণ, আলোকসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে সফরের স্থান, যাতায়াত পথ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথকভাবে সমন্বয় সভা করে সার্বিক প্রস্তুতি নিয়েছে। রাষ্ট্রপতির নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা বাহিনী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এদিকে নাগরিক সংবর্ধনা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিটি করপোরেশন। সংস্থাটির প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী জানিয়েছেন, সংবর্ধনাস্থলে প্রায় ১ হাজার ২০০ আমন্ত্রিত অতিথির বসার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি বক্তব্য রাখবেন এবং রাষ্ট্রপতির বক্তব্যের পর সাংস্কৃতিক আয়োজনও থাকবে।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হলেও পুরো অনুষ্ঠানটি অরাজনৈতিক রাখা হয়েছে।

রাষ্ট্রপতির সফর উপলক্ষে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজারে প্রয়োজনীয় সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও সম্পন্ন করা হয়েছে।

বিশেষ নিরাপত্তার আওতায় রাখা হয়েছে সিটি কর্পোরেশনের সংবর্ধনাস্থল, বিমানবন্দর সড়ক, হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা, শাহপরান (রহ.) মাজার এলাকা ও সার্কিট হাউসসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো।
 
রাষ্ট্রপতির সফর উপলক্ষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও বিশেষ চিকিৎসা ও জরুরি ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিরাপত্তা জোরদার :
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সফরকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) প্রায় ১ হাজার ২০০ সদস্য দায়িত্ব পালন করবেন। সাদা পোশাকের পুলিশ সদস্যসহ বিভিন্ন ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে।
 
এসএমপির সুত্রে জানায়, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে এসএমপির বিশেষায়িত চারটি টিম কাজ করবে। এর মধ্যে রয়েছে সিআরটি, বোমা ডিসপোজাল, ড্রোন ও স্ট্রাইকিং টিম। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও রাষ্ট্রপতির চলাচলের রুটে বিশেষ নজরদারি রাখা হয়েছে।
 
জানা গেছে,নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত ১০৮টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। রাষ্ট্রপতির সফর ঘিরে সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে।
 
পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় থাকবেন প্রায় দুই হাজার ট্রাফিক পুলিশ। র‍্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সৌদি আরবের সামরিক স্থাপনায় হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ব্যবসায়ী-গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
জিন্নাহর ছবি সরানো কে এই ঢাবি শিক্ষার্থী?
ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৩৩
সুশাসনের পথে যে কোনো অন্তরায় দূর করা হবে: আইনমন্ত্রী

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]