সৌদি আরবের সামরিক স্থাপনায় হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইয়েমেনে সৌদি জোটের হামলার জবাবে সৌদি আরবের একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে

2026-09-14T18:19:09+06:00
2026-09-14T18:19:09+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠীর
সৌদি আরবের সামরিক স্থাপনায় হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম 
সংগৃহীত ছবি
ইয়েমেনে সৌদি জোটের হামলার জবাবে সৌদি আরবের একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) পরিচালিত এই হামলায় সৌদিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত বিদ্রোহীগোষ্ঠীটি।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের খামিস মুশায়েতের কিং খালিদ বিমানঘাঁটির যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার, রাডার, রানওয়ে, গোলাবারুদ মজুতের কারখানাসহ বিভিন্ন সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের অভিযান চালিয়েছে। তিনি দাবি করেন, এ হামলায় সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে।

ইয়াহিয়া সারি আরও বলেন, গত পাঁচ দিনে ইয়েমেনজুড়ে ৩০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব, যা মূলত খামিস মুশায়েত ও তায়েফ বিমানঘাঁটি থেকে পরিচালনা করা হয়।

ইয়েমেনি বিদ্রোহীদের হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সোমবার খামিস মুশাইত ও আভা অঞ্চলে সংক্ষিপ্ত সতর্কতা জারি করেছে। এর আগে গত রাতেও খামিস মুশাইত এবং ইয়েমেন সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল।

খামিস মুশায়েতের এক বাসিন্দা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে দেখা গেছে। তিনি বলেন, সত্যি বলতে, আমরা রাতে একেবারেই ঘুমাতে পারিনি।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবারের হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে কয়েক ডজন মানুষ আহত হন। এর কয়েক দিন পর গত রবিবার সৌদির দক্ষিণাঞ্চলের শারুরা ঘাঁটিতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে হুথিরা।

সাম্প্রতিক সময়ে এক সপ্তাহব্যাপী সামরিক অভিযানের মাধ্যমে ইয়েমেনের লোহিত সাগর উপকূল দখল করে বাব আল-মানদেব প্রণালিতে নিজেদের অবস্থান শক্ত করে হুথি বিদ্রোহীরা। এর পরপরই অঞ্চলটিতে নতুন করে সংঘাত তীব্র আকার ধারণ করে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় তেল রপ্তানির ক্ষেত্রে সৌদি আরবের জন্য লোহিত সাগরের এই জলপথটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, গত জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে নতুন করে তীব্র সংঘাতে জড়িয়ে পড়েছে হুথি বিদ্রোহীরা। ওই সময় থেকেই সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ আরোপ এবং লোহিত সাগরে সৌদি জাহাজে হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি। সূত্র: এএফপি

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জিন্নাহর ছবি টাঙানোর ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস
ছয় আন্তর্জাতিক সরবরাহকারীর স্থানীয় প্রতিনিধিত্ব একই বলয়ে
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইকবাল-জাহাঙ্গীর
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]