পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

যশোর প্রতিনিধি

সারাদেশ

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যশোর রিপোর্টার্স ইউনিটির (জেআরইউ) নেতৃবৃন্দ।সোমবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ সুপারের

2026-09-14T18:46:41+06:00
2026-09-14T18:46:41+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যশোর রিপোর্টার্স ইউনিটির (জেআরইউ) নেতৃবৃন্দ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে জেআরইউ নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন যশোর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাকিরুল কবির রিটন, সাংগঠনিক সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভি, দপ্তর সম্পাদক ও দৈনিক স্পন্দনের মিরাজুল কবির টিটো, প্রচার সম্পাদক এমএইচ উজ্জ্বল, নির্বাহী সদস্য ও দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার বার্তা সম্পাদক জহুরুল ইসলাম, দৈনিক কল্যাণের ইলিয়াস সাজু, মাই টিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, রাজধানী টিভির সিরাজুল ইসলাম এবং ভিওডি নিউজের রোহিত হাসান রনি।

এ সময় জেআরইউ নেতৃবৃন্দ যশোরে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করেন।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে উভয় পক্ষের মধ্যে পেশাগত সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো জামায়াত
জিন্নাহর ছবি টাঙানোর ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস
ছয় আন্তর্জাতিক সরবরাহকারীর স্থানীয় প্রতিনিধিত্ব একই বলয়ে
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইকবাল-জাহাঙ্গীর
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]