কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইকবাল-জাহাঙ্গীর

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সর্বসম্মতিক্রমে ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো.

2026-09-14T18:59:15+06:00
2026-09-14T18:59:15+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইকবাল-জাহাঙ্গীর
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৯ পিএম 
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সর্বসম্মতিক্রমে ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন সভাপতি এবং রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার (১২ সেপ্টেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, কেন্দ্রীয় পরিষদের কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু সাঈদ। সহ-সভাপতি পদে রামকৃষ্ণ নাথ ও মামুন হায়দার এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে জি এস এম তৌফিক আহসান নির্বাচিত হয়েছেন।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল জলিল ও মো. হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মো. মনির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে রাসেল মাহমুদ, অর্থ সম্পাদক পদে শাহনাজ জাহান, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ রেজাউল আলম, উপ-দপ্তর সম্পাদক পদে এস এম আসাদুজ্জামান কবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফয়েজ উল্লাহ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মো. ইউসুফ আলী নির্বাচিত হয়েছেন।

পরিষদের অন্যান্য পদে সমাজকল্যাণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মু. সাফায়াত কামাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে পিয়ারুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক পদে মৌমিতা সুলতানা, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো. আব্দুল মজিদ, অধ্যয়ন ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম এবং সহকারী অধ্যয়ন ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে মো. মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন।

একই সঙ্গে নির্বাহী কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোহসিন আলম হীরা, মনিরুল ইসলাম, হাসান সিকদার ও এস এম আকমল হাকিম।

নবনির্বাচিত সভাপতি মো. ইকবাল হোসেন নির্বাচনে অংশগ্রহণকারী ও ভোট প্রদানকারী সব কর্মকর্তা, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন। বলেছেন, এই বিজয় কোনো একক ব্যক্তির নয়; এটি কর্মসংস্থান ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর ঐক্য, আস্থা ও ভালোবাসার বিজয়।

ভবিষ্যৎ পথচলা নিয়ে তিনি আরও বলেন, ‘সকলের পরামর্শ ও সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা, কল্যাণ ও স্বার্থ সংরক্ষণে কাজ করা হবে।’

সার্বিক উন্নয়ন ও অধিকার আদায়ে বিদ্বেষ ভুলে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন
জিন্নাহর ছবি টাঙানোর ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস
ছয় আন্তর্জাতিক সরবরাহকারীর স্থানীয় প্রতিনিধিত্ব একই বলয়ে
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইকবাল-জাহাঙ্গীর
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]