কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

রাষ্ট্রমালিকানাধীন কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন পারভীন আকতার। রোববার তিনি দায়িত্ব গ্রহণ করেন।এর আগে

2026-09-13T18:34:32+06:00
2026-09-13T18:34:32+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম 
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পারভীন আকতার
রাষ্ট্রমালিকানাধীন কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন পারভীন আকতার। রোববার তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাঁকে কর্মসংস্থান ব্যাংকের ডিএমডি পদে নিয়োগ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে।

অভিজ্ঞ ব্যাংকার পারভীন আকতার এর আগে পল্লী সঞ্চয় ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এবং অগ্রণী ব্যাংক পিএলসি-তে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে (বিএইচবিএফসি) মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

পারভীন আকতার ১৯৯৬ সালে বিএইচবিএফসি-তে সিনিয়র অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ পেশাজীবনে তিনি প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মসংস্থানের অংশ হিসেবে এবং ব্যাংকিং খাতের পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা ও সেমিনারে অংশ নেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৮৮ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পারভীন আকতার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এক কন্যাসন্তানের জননী।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
ঢাকা দক্ষিণে পাটওয়ারী, উত্তরে আসিফ এনসিপির মেয়র প্রার্থী
পাকিস্তানের সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
আবারও ঢাকায় আসছেন ওটিলিয়া

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]