জিন্নাহর ছবি সরানো কে এই ঢাবি শিক্ষার্থী?

দেশবার্তা ডেস্ক

শিক্ষা ও ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় প্রদর্শিত পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি সরিয়ে আলোচনায়

2026-09-14T17:59:28+06:00
2026-09-14T17:59:28+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
জিন্নাহর ছবি সরানো কে এই ঢাবি শিক্ষার্থী?
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় প্রদর্শিত পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি সরিয়ে আলোচনায় এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৈয়ব মো. হাবিলদার। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সংগ্রহশালা থেকে তিনি জিন্নাহর ছবি সরিয়ে ফেলেন। এর আগে ডাকসুতে এই ছবি প্রদর্শন নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা তৈরি হয়।

আবু তৈয়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী। ২০০৭ সালের ওয়ান-ইলেভেন সেনা সমর্থিত সরকারের সময় আন্দোলন করার দায়ে ২০০৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করেছিল। পরবর্তীতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার আবেদন জানালে প্রশাসন তা মঞ্জুর করে। 

তিনি সর্বশেষ ২০২৫ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যেখানে প্রতিদ্বন্দ্বী ভিপি প্রার্থীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ।

ছবি সরানোর বিষয়ে গণমাধ্যমকে আবু তৈয়ব বলেন, ‘যে জিন্নাহ আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তার ছবি এখানে রাখা হবে- এটা মেনে নেওয়া যায় না।’ 

জিন্নাহর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও যোগ করেন, ভাষা আন্দোলনের ইতিহাসে জিন্নাহর প্রকৃত অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন।

সংগ্রহশালায় ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আবু তৈয়ব হাবিলদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ‘রক্তের গৌরব’ বহনকারী একটি প্রতিষ্ঠান। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। তাই সংগ্রহশালায় ইতিহাস উপস্থাপনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা বজায় রাখা জরুরি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইকবাল-জাহাঙ্গীর
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
সৌদি আরবের সামরিক স্থাপনায় হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ব্যবসায়ী-গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]