গণভোটের রায় বাস্তবায়নে কর্মসূচি দিতে চায় ১১ দলীয় ঐক্য

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

অবিলন্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১

2026-04-16T13:48:26+06:00
2026-04-16T13:48:26+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
গণভোটের রায় বাস্তবায়নে কর্মসূচি দিতে চায় ১১ দলীয় ঐক্য
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৪৮ পিএম 
অবিলন্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

ইতোমধ্যে চলমান আন্দোলনে সপ্তাহব্যাপী সারাদেশে গণসংযোগ এবং লিফলেট বিতরণ, সকল জেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন ছাড়াও জাতীয় সেমিনারের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য।

পরবর্তী কর্মসূচি নির্ধারণে আজ আবারও জরুরি বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বৈঠকে বসছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

অবিলন্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিসহ অন্যান্য বিষয়ও বৈঠকে আলোচনায় থাকবে। বৈঠকে কর্মসূচি নির্ধারণ করা হবে।

বৈঠক শেষে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে বৈঠক ও চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৩৩
সুশাসনের পথে যে কোনো অন্তরায় দূর করা হবে: আইনমন্ত্রী
কাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, নাগরিক সংবর্ধনার আয়োজন
সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর
যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]