দেশবার্তা ডেস্ক

জাতীয়

2026-05-05T19:35:35+00:00
2026-05-06T14:23:19+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
১২ জেলায় নতুন পুলিশ সুপার, চট্টগ্রামে ডিএমপির মাসুদ আলম
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:৩৫ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৬ ২:২৩ পিএম
দেশের ১২ জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। জেলাগুলো হলো- পঞ্চগড়, বান্দরবান, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার, চট্টগ্রাম ও ফেনী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।

নতুন দায়িত্ব পাওয়া পুলিশ সুপাররা হলেন- ময়মনসিংহ এসপিবিএন-২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পঞ্চগড় জেলায়, পুলিশের বিশেষ শাখার (এসবি) মো. ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবান জেলায়, ঢাকা রেঞ্জ ডিআইজির শাহনাজ বেগমকে জয়পুরহাট জেলায়, এসবির মো. ছুফি উল্লাহকে পাবনায়, শিল্পাঞ্চল পুলিশের মো. ফরহাদ হোসেন খানকে নীলফামারি জেলায় এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইল জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া রাজশাহী সারদার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরা জেলায়, ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে চাঁদপুর জেলায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠি জেলায়, রাজশাহী আরএমপির মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজার, ডিএমপির মাসুদ আলমকে চট্টগ্রাম জেলায় এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মো. মাহবুব আলম খানকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬ সমাপ্ত
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]