দেশবার্তা ডেস্ক

জাতীয়

2026-08-01T14:29:08+00:00
2026-08-01T14:29:08+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারকেরা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ২:২৯ পিএম 
সংগৃহীত ছবি
আওয়ামী লীগ সরকারের আমলে কথিত গুম ও নির্যাতনের অভিযোগে আলোচিত র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল (‘আয়নাঘর’ নামে পরিচিত) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন বিচারক।

গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে যান তারা। ঘটনাস্থলের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় প্রাসঙ্গিক তথ্য সংগ্রহের জন্য এই পরিদর্শনের আয়োজন করা হয়।

বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের প্রতিনিধি দলটি উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ে পৌঁছায়। সেখানে তারা টিএফআই সেলের বিভিন্ন কক্ষ ও সংশ্লিষ্ট স্থাপনা ঘুরে দেখেন। পরিদর্শনকালে বিচারকেরা সেখানে উপস্থিত কর্মকর্তাদের কাছ থেকে সেলের নানা বিষয়ে খোঁজখবর নেন ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।

পরিদর্শনকারী দলে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিরোধী মতাবলম্বীদের আটকে রেখে নির্যাতন ও গুমের অভিযোগ তদন্তে ঘটনাস্থলের বাস্তব অবস্থা পর্যালোচনার প্রয়োজন থেকেই এই পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এম এইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্য এবং আসামিপক্ষের আইনজীবীরা।

এর আগে গত ২১ জুলাই র‍্যাব, ডিজিএফআই ও ডিবির কথিত গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন জানান চিফ প্রসিকিউটর। 

আবেদনে বলা হয়, বিগত সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গোপন বন্দিশালায় বিরোধীদের আটকে রেখে নির্যাতন চালানো হয়েছিল। সেই আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ স্থানটি পরিদর্শনের অনুমতি দেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]