বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধু নিহত

বগুড়া প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ১২ মাইল বাসস্ট্যান্ড এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ

2026-05-30T00:10:56+06:00
2026-05-30T00:10:56+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধু নিহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ১২:১০ এএম 
বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ১২ মাইল বাসস্ট্যান্ড এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁ জেলার খাস নওগাঁ এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. রাহিম (২১), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব (১৮) ও একই এলাকার সুরুজের ছেলে প্রেম (২০)। তারা সবাই একে অপরের বন্ধু ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে বগুড়াগামী একটি রেজিস্ট্রেশনবিহীন জিক্সার মোটরসাইকেলে ওই তিন বন্ধু যাচ্ছিলেন।

পথে ১২ মাইল বাসস্ট্যান্ড এলাকায় এলে চৌমুহনী দিক থেকে বাসস্ট্যান্ডে ওঠার সময় আরেক মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হন। এ ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড়িতে চলে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় হালকা বৃষ্টি হচ্ছিল। নিহতদের মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল এবং বিকট শব্দে আঁকাবাঁকা করে চালানো হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ তিনটি উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মর্গে পাঠান।

কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সবুজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। আহত দুজনকে উদ্ধার করা হয়েছে এবং লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বীরকেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম উদ্দীন বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো বলেন, নিহত তিন বন্ধুর লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]