তেঁতুলিয়ায় নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডাহুক নদীতে গোসল করতে নেমে মুন্নাফ (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (১ জুন) দুপুরে

2026-06-01T15:22:46+06:00
2026-06-01T15:22:46+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
তেঁতুলিয়ায় নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৩:২২ পিএম 
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডাহুক নদীতে গোসল করতে নেমে মুন্নাফ (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১ জুন) দুপুরে উপজেলার রওশনপুর এলাকার বালাবাড়ি ঘাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুন্নাফ ওই এলাকার তাজিমুল হোসেনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে ডাহুক নদীতে গোসল করতে যায় মুন্নাফ। গোসলের একপর্যায়ে সাঁতার না জানার কারণে নদীর গভীর কোনো গর্তে পড়ে সে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা বন্ধুরা বিষয়টি টের পেয়ে উদ্ধারের চেষ্টা চালায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তাকে অচেতন অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]