দেশবার্তা ডেস্ক

জাতীয়

2026-06-05T18:07:30+00:00
2026-06-05T18:07:30+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
ডিএমপির ৫ এডিসি ও ২ এসিকে বদলি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৬:০৭ পিএম 
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও দুজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এতথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম রাজু আহমেদকে ক্রাইম বিভাগে, রীমা সুলতানাকে অর্থ বিভাগে, ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হককে উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে ও এয়ারপোর্ট জোনের এডিসি আরিফুল ইসলামকে রমনা বিভাগের ধানমন্ডি জোনে বদলি করা হয়েছে। 

এছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাজীবকে ডিএমপির বিশেষায়িত ইউনিট সোয়াটে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমানকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে এবং ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ জাহিদ হাসানকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগে সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬ সমাপ্ত
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]