চাটমোহর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হেলাল

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনার চাটমোহর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক আশরাফুল আলম

2026-06-21T13:47:07+06:00
2026-06-21T13:47:07+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চাটমোহর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হেলাল
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১:৪৭ পিএম 
অ্যাডহক কমিটির সভাপতি ইউএনও মুসা নাসের চৌধুরী (ডানে) ও সদস্য সচিব আশরাফুল আলম হেলাল (বামে)।
পাবনার চাটমোহর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক আশরাফুল আলম হেলাল।

সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) টিটন খীসা স্বাক্ষরিত এক পত্রে চাটমোহর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়ার কথা জানানো হয়েছে।

কমিটিতে পদাধিকারবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী সভাপতি এবং আশরাফুল আলম হেলাল কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক খন্দকার আব্দুল বারী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

অনুমোদিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধািরিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লেখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সদস্য সচিব আশরাফুল আলম হেলাল বলেন, আলহামদুলিল্লাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সেইসেঙ্গ এ দায়িত্ব অর্পণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, সকল ক্রীড়াপ্রেমী, সংগঠক, খেলোয়াড়, কোচ এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আমাদের উপজেলার খেলাধুলার পরিবেশকে আরও গতিশীল ও সমৃদ্ধ করা সম্ভব।

তিনি বলেন, নতুন প্রতিভা অন্বেষণ, নিয়মিত ক্রীড়া আয়োজন এবং যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই। সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি, যেন সম্মিলিত প্রচেষ্টায় আমাদের উপজেলা ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যেতে পারে।

উল্লেখ্য, সাবেক কৃতি ফুটবল খেলোয়ার হিসেবে পাবনা জেলায় সুপরিচিত আশরাফুল আলম হেলাল। তিনি জাতীয়তাবাদী ক্রীড়া দল কেন্দ্রীয় কমিটির সদস্য। তার হাত ধরে চাটমোহরের ক্রীড়াঙ্গনে নবজাগরণ ঘটবে বলে প্রত্যাশা নাগরিক সমাজের।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]