আম বাগান থেকে নিখোঁজ লেবু বিক্রেতার মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি

সারাদেশ

নিখোঁজের দুইদিন পর পাবনার বেড়া উপজেলায় রহিম খান (৬৫) নামের এক লেবু বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার

2026-06-22T17:59:26+06:00
2026-06-22T18:02:16+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
আম বাগান থেকে নিখোঁজ লেবু বিক্রেতার মরদেহ উদ্ধার
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:৫৯ পিএম  আপডেট: ২২.০৬.২০২৬ ৬:০২ পিএম
নিখোঁজের দুইদিন পর পাবনার বেড়া উপজেলায় রহিম খান (৬৫) নামের এক লেবু বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার আমিনপুর থানার দারিয়াপুর গ্রামের একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রহিম খান বেড়া উপজেলার টাংবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পেশায় তিনি লেবু বিক্রেতা ছিলেন।

আমিনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, স্থানীয় আম ব্যবসায়ী দারিয়াপুর গ্রামের আবুল কাশেমের আম বাগানে আম পাড়তে গিয়ে রহিম খানের বুলন্ত মরদেহ দেখতে পায়। তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পরিবারের বরাত দিয়ে এসআই আওলাদ আরো জানান, রহিম খান পেশায় লেবু বিক্রেতা ছিলেন। গত শনিবার (২০ জুন) সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, মরদেহটি দুই থেকে তিন দিন আগে থেকে সেখানে ঝুলন্ত অবস্থায় ছিল। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]