দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

2026-06-28T19:36:00+00:00
2026-06-29T13:45:34+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
তুরাগ থেকে একাধিক মরদেহ উদ্ধারের তথ্য গুজব: ডিএমপি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৭:৩৬ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৬ ১:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকার তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ‘বিভ্রান্তিকর’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, ডিএমপির আওতাধীন তুরাগ, পল্লবী ও রূপনগর থানা এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

রোববার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

সংবাদ সম্মেলনে যুগ্ম পুলিশ কমিশনার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তুরাগ নদী থেকে ধারাবাহিকভাবে মরদেহ উদ্ধারের যে তথ্য প্রচার করা হচ্ছে, তা গুরুত্বের সঙ্গে যাচাই করেছে ডিএমপি। তবে অনুসন্ধানে এসব দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

ডিএমপির এই কর্মকর্তা জানান, উত্তরা বিভাগের আওতাধীন তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনো মৃতদেহ উদ্ধার বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। একই সঙ্গে এ বিষয়ে থানায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) কিংবা মামলাও দায়ের করা হয়নি। মিরপুর ক্রাইম ডিভিশনের আওতাধীন পল্লবী ও রূপনগর থানার ভৌগোলিক সীমানা পর্যালোচনা করেও প্রচারিত ঘটনার কোনো সংশ্লিষ্টতা বা সত্যতা পাওয়া যায়নি।

মো. ফারুক হোসেন বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ইতিমধ্যে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। সমাজে অস্থিরতা তৈরি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে এ ধরনের অপপ্রচার চালানো হতে পারে উল্লেখ করে তিনি গুজব বা বিভ্রান্তিকর তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার, বিশ্বাস বা শেয়ার না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গুজবটি প্রথমে ডিএমপির আওতাধীন এলাকায় ডিএমপির অংশগ্রহণে ঘটেছে বলে প্রচার করা হয়েছিল, যার কোনো সত্যতা নেই। তবে আমিনবাজার নৌ পুলিশ একটি মরদেহ উদ্ধার করেছে এবং তারা দারুসসালাম থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে, যা মূলত নৌ পুলিশের অধিক্ষেত্র।

ডিএমপির বাইরের কোনো অঞ্চলের তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, ‘আমরা শুধু ডিএমপির আওতাধীন এলাকার কথা বলতে পারি। ডিএমপিতে এরকম কিছু ঘটেনি। ডিএমপির বাইরের কোনো তথ্য সম্পর্কে আমি মন্তব্য করব না।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬ সমাপ্ত
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]