দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

2026-07-10T18:53:11+00:00
2026-07-10T18:53:11+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
মিরপুরে জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:৫৩ পিএম 
রাস্তার পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান
রাজধানীর মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল এলাকার রাস্তার দুই পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর এসব এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এসময় ডিএনসিসি প্রশাসক সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত পানি সরে যাওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

এসময় ডিএনসিসি প্রশাসক পানি সরে যাওয়ার নালা ও ড্রেন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আশপাশের দোকানদারদের ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান।

পরে প্রশাসক মিরপুর-১২ এর ৬নং কাঁচাবাজার এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কাঁচাবাজারের ফেলে রাখা ময়লা আবর্জনা ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬ সমাপ্ত
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]