দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

2026-07-31T15:44:49+00:00
2026-07-31T15:44:49+00:00
শনিবার ● ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শনিবার ● ১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
ডিএনসিসি প্রশাসক
লাইসেন্সবিহীন চালকদের ছাড় নয়, বিআরটিএর সঙ্গে সমন্বয় করে অভিযান
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৩:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সঙ্গে সমন্বয় করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শুক্রবার সকালে রাজধানীর মধ্য বাড্ডায় ডিএনসিসির পরিচ্ছন্নকর্মী শেফালী বেগম কর্মরত অবস্থায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। খবর পেয়ে নিহতের বাসায় গিয়ে তার শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রকাশকালে এ সিদ্ধান্তের কথা জানান ডিএনসিসি প্রশাসক।

মো. শফিকুল ইসলাম খান বলেন, অদক্ষ ও অসচেতন চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে যেন আর কোনো প্রাণহানি না ঘটে, সে জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সড়কে দায়িত্বশীলতার সঙ্গে যানবাহন পরিচালনার জন্য সব চালকের প্রতি আহ্বান জানান তিনি।

নগর পরিচ্ছন্নতায় নিয়োজিত কর্মীদের অবদানের কথা স্মরণ করে প্রশাসক বলেন, পরিচ্ছন্নকর্মীরা দিনরাত কঠিন পরিশ্রম করে নগরবাসীকে সেবা পৌঁছে দিচ্ছেন। তাদের নিরাপদ ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিত করতে সাধারণ মানুষসহ সংশ্লিষ্ট সবার সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

নিহত শেফালী বেগমের পরিবারের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি দিয়ে ডিএনসিসি প্রশাসক ঘোষণা দেন, নিহতের পরিবারকে করপোরেশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে চার লাখ টাকা আর্থিক সহায়তা এবং অতিরিক্ত এক বছরের সমপরিমাণ বেতন প্রদান করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএনসিসির নিজস্ব কোনো যানবাহন যদি অদক্ষ চালক বা হেল্পার দিয়ে চালানো হয়, তবে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে তার জানামতে, ডিএনসিসির কোনো গাড়ি বর্তমানে হেল্পার বা অপেশাদার চালক পরিচালনা করছেন না।

সাক্ষাৎকালে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর নিহত শেফালী বেগমের বাসায় যান। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
হবিগঞ্জে নেশাজাতীয় তরল পান করে পাঁচজনের মৃত্যু
‘লাকি ভাস্কর ২’ নিয়ে ফিরছেন দুলকার সালমান
কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪
সোনারগাঁয়ে চুরি-ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

সর্বাধিক পঠিত 

কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
‘ইয়াবা মানুষকে পশু বানিয়ে দেয়’, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন মেটালফ্রিক
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]