দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

2026-07-31T18:06:23+00:00
2026-07-31T18:06:23+00:00
শনিবার ● ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শনিবার ● ১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
এমএসএফের প্রতিবেদন
জুলাইয়ে কমেছে নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:০৬ পিএম 
প্রতীকী ছবি
চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাইয়ে দেশে নারী ও শিশু নির্যাতনের মোট ঘটনা কিছুটা কমলেও ধর্ষণ ও আত্মহত্যার মতো গুরুতর অপরাধ উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। একই সময়ে অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেলেও মাদক ব্যবসায় পুলিশের সম্পৃক্ততার অভিযোগ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

শুক্রবার প্রকাশিত এমএসএফের জুলাই-২০২৬ মাসের নারী, শিশু, মাদক ও অনলাইন জুয়া-সংক্রান্ত সহিংসতা পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। এতে জুন ও জুলাই মাসের বিভিন্ন ঘটনার তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে নারী ও শিশু নির্যাতনের মোট ৩২০টি ঘটনার বিপরীতে জুলাইয়ে এ সংখ্যা কমে ৩০৬টিতে নেমে এসেছে। তবে একই সময়ে ধর্ষণের ঘটনা ৬৮ থেকে বেড়ে ৯০টিতে পৌঁছেছে। আত্মহত্যার ঘটনাও ১৭ থেকে বেড়ে হয়েছে ২৮টি। যৌন নিপীড়ন ও হয়রানির ঘটনাও সামান্য বৃদ্ধি পেয়ে ২১ থেকে ২২টিতে দাঁড়িয়েছে।

অন্যদিকে কয়েকটি অপরাধের হার কমেছে। দলবদ্ধ ধর্ষণের ঘটনা ১৬ থেকে ৭টিতে, ধর্ষণের পর হত্যার ঘটনা ৫ থেকে ৩টিতে, শারীরিক নির্যাতনের ঘটনা ৫৬ থেকে ৪২টিতে এবং হত্যার ঘটনা ৭৬ থেকে ৫২টিতে নেমে এসেছে। অপহরণ ও নিখোঁজের ঘটনা ১২ থেকে বেড়ে ১৩টি হয়েছে। অ্যাসিড নিক্ষেপের ঘটনা জুন ও জুলাই- উভয় মাসেই একটি করে ঘটেছে।

এমএসএফের পর্যবেক্ষণে বলা হয়েছে, মোট ঘটনার সংখ্যা কমলেও সহিংসতার ধরন আরও জটিল ও উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষ করে ধর্ষণ ও আত্মহত্যার ঊর্ধ্বমুখী প্রবণতা নারী ও শিশুদের নিরাপত্তাহীনতা, সামাজিক চাপ এবং বিচারহীনতার সংস্কৃতির প্রতিফলন বলে মনে করছে সংস্থাটি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, জুলাই মাসে তিনটি গুরুতর ফৌজদারি অপরাধ স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে দুটি ধর্ষণচেষ্টা এবং একটি ধর্ষণের ঘটনা ছিল। 

এমএসএফ বলছে, এ ধরনের অপরাধ আদালতের পরিবর্তে সালিশে নিষ্পত্তি করা বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা দুর্বল করে এবং দায়মুক্তির সংস্কৃতিকে উৎসাহিত করে।

এদিকে অনলাইন জুয়া ও মাদকবিরোধী কার্যক্রমেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার চিত্র উঠে এসেছে প্রতিবেদনে। জুলাই মাসে অনলাইন জুয়াসংক্রান্ত ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে, যেখানে জুনে এমন কোনো আটকের তথ্য ছিল না। 

এমএসএফের মতে, এটি আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তার ইঙ্গিত দিলেও অনলাইন জুয়ার বিস্তার তরুণ সমাজের মধ্যে অর্থনৈতিক শোষণ, পারিবারিক সহিংসতা, মানসিক স্বাস্থ্য সংকট এবং সাইবার অপরাধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

সংস্থাটি আরও বলেছে, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার, কার্যকর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অনলাইন জুয়া ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। বিচারহীনতার সংস্কৃতি রোধ এবং ভুক্তভোগীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

দেশবার্তা/এসআইএস/একে


সর্বশেষ সংবাদ 

গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
হবিগঞ্জে নেশাজাতীয় তরল পান করে পাঁচজনের মৃত্যু
‘লাকি ভাস্কর ২’ নিয়ে ফিরছেন দুলকার সালমান
কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪
সোনারগাঁয়ে চুরি-ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

সর্বাধিক পঠিত 

কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
‘ইয়াবা মানুষকে পশু বানিয়ে দেয়’, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন মেটালফ্রিক
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]