জুলাই আপডেট ইনস্টল করে বিপাকে স্যামসাং ব্যবহারকারীরা

দেশবার্তা ডেস্ক

গ্যাজেট

সফটওয়্যার আপডেট দেওয়ার পর থেকেই নানা ঝামেলার মুখে পড়েছেন জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ সিরিজের ব্যবহারকারীরা। বিশেষ করে

2026-08-01T17:44:53+06:00
2026-08-01T17:44:53+06:00
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
গ্যাজেট
জুলাই আপডেট ইনস্টল করে বিপাকে স্যামসাং ব্যবহারকারীরা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
সফটওয়্যার আপডেট দেওয়ার পর থেকেই নানা ঝামেলার মুখে পড়েছেন জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ সিরিজের ব্যবহারকারীরা। বিশেষ করে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা এবং এস২৫ আল্ট্রা মডেলে জুলাইয়ের নতুন সফটওয়্যার আপডেট দেওয়ার পর থেকে একাধিক ত্রুটি দেখা দেওয়ার অভিযোগ উঠেছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন ও অনলাইন ফোরামে ব্যবহারকারীদের পোস্ট থেকে এসব তথ্যের সত্যতা পাওয়া গেছে।

প্রযুক্তিবিষয়ক নিউজ পোর্টাল অ্যান্ড্রয়েড পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের ব্যবহারকারীদের বরাত দিয়ে জানিয়েছে, জুলাই সফটওয়্যার আপডেট ইনস্টল করার পর থেকে ফোনগুলো অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, অস্বাভাবিক দ্রুত ব্যাটারি শেষ হচ্ছে এবং চার্জিংয়ের গতি লক্ষণীয়ভাবে কমে গেছে। এসব সমস্যা ডিভাইসের স্বাভাবিক ব্যবহারে বড় ধরনের ব্যাঘাত ঘটাচ্ছে।

ব্যবহারকারীদের একাংশের ধারণা, নতুন এই আপডেটটি মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের 'এনক্রিপ্টেড ব্যাকআপ' ফিচারের সঙ্গে সঠিকভাবে মানিয়ে নিতে পারছে না। ফলে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত সিস্টেম রিসোর্স ব্যবহার করছে এবং ফোন দ্রুত গরম হয়ে যাচ্ছে।

কিছু ব্যবহারকারী জানান, এনক্রিপ্টেড ব্যাকআপ অপশনটি বন্ধ করার পর ফোন গরম হওয়ার মাত্রা কিছুটা কমেছে। তবে সত্যিই হোয়াটসঅ্যাপের কারণে এই সমস্যা হচ্ছে কি না, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য বা নিশ্চিত প্রমাণ মেলেনি।

প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট ফোনঅ্যারেনা ডট কম-এর করা এক জরিপে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ব্যবহারকারীদের মধ্যে ৫২ শতাংশ জানান যে তারা আপডেট ইনস্টল করার পর বেশ ‘বিরক্তিকর সমস্যার’ মুখে পড়েছেন। 

এছাড়া ১৩ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন, তারা মাঝেমাঝে এমন সমস্যায় পড়েছেন, আর ২৩ শতাংশ ব্যবহারকারী কোনো ধরনের সমস্যা ছাড়াই ফোন ব্যবহার করতে পারছেন বলে জানান।

তবে ডিভাইসের সব ব্যবহারকারীই যে একই ধরনের সমস্যায় পড়েছেন, এমনটি নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত যেকোনো সফটওয়্যার আপডেট বাজারে ছাড়ার আগে কঠোর পরীক্ষা-নিরীক্ষা করা হলেও মাঝেমধ্যে এমন অপ্রত্যাশিত ত্রুটি দেখা যায়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্যামসাংয়ের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্টদের ধারণা, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে খুব দ্রুতই পরবর্তীতে নতুন কোনো ছোট আপডেটের (Patch Update) মাধ্যমে এই বাগগুলোর সমাধান করবে প্রতিষ্ঠানটি।

দেশবার্তা/একে




সর্বশেষ সংবাদ 

প্রসেনজিতের মেয়ের চরিত্রেই বড় পর্দায় শ্রাবন্তীর অভিষেক
জিয়াদের হাতে বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশের শিরোপা
দিনাজপুর টিটিসিতে ডুয়াল ট্রেনিং সিস্টেম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
রাজধানীতে যানজট কমাতে একগুচ্ছ সিদ্ধান্ত
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
আজ সর্বোচ্চ লোডশেডিংয়ের পূর্বাভাস
যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, কটাক্ষের মুখে রুক্মিণী
গ্যাজেট- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]