জন্মদিন ভুলে গেলেও মনে করাবে হোয়াটসঅ্যাপ

দেশবার্তা ডেস্ক

গ্যাজেট

প্রিয় মানুষের জন্মদিন মনে আছে তো? ভুলে গেলে এবার আর বিব্রত হওয়ার সুযোগ নেই। বন্ধুর জন্মদিন হোক কিংবা

2026-09-26T18:07:30+06:00
2026-09-26T18:07:30+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
গ্যাজেট
জন্মদিন ভুলে গেলেও মনে করাবে হোয়াটসঅ্যাপ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম 
⏲
সংগৃহীত ছবি
প্রিয় মানুষের জন্মদিন মনে আছে তো? ভুলে গেলে এবার আর বিব্রত হওয়ার সুযোগ নেই। বন্ধুর জন্মদিন হোক কিংবা কাছের আত্মীয়ের বিশেষ দিন তারিখ মনে না থাকলেও হোয়াটসঅ্যাপ নিজেই মনে করিয়ে দেয়ার ব্যবস্থা করতে যাচ্ছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, আইওএস ব্যবহারকারীদের জন্য ‘বার্থডে রিমাইন্ডার’ নামে নতুন একটি ফিচার পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। ফিচারটি চালু হলে সেভ করা কন্টাক্টের জন্মদিনের তারিখ অনুযায়ী ব্যবহারকারীকে নোটিফিকেশন পাঠাবে অ্যাপটি।

শুধু মনে করিয়েই থামবে না হোয়াটসঅ্যাপ। জন্মদিনের দিন সংশ্লিষ্ট ব্যক্তির নামের পাশে কন্টাক্টস ট্যাবে দেখা যাবে কেকের ইমোজি ও ‘বার্থডে’ লেবেল। সেখান থেকে সরাসরি চ্যাটে গিয়ে পাঠানো যাবে জন্মদিনের শুভেচ্ছা।

তবে এই সুবিধা পেতে একটি শর্ত রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি বা কন্টাক্টকে হোয়াটসঅ্যাপে নিজের জন্মতারিখ যুক্ত করতে হবে। অর্থাৎ যার জন্মদিন মনে রাখতে চান, তার জন্মতারিখ হোয়াটসঅ্যাপে সংরক্ষিত থাকলেই রিমাইন্ডার পাওয়ার সুযোগ থাকবে।

বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সব বেটা ব্যবহারকারীর জন্যও এটি উন্মুক্ত করা হয়নি। আনুষ্ঠানিকভাবে চালুর আগে ফিচারটিতে আরও পরিবর্তন বা নতুন সুবিধা যুক্ত হতে পারে।

ফিচারটি সবার জন্য চালু হলে জন্মদিনের তারিখ মনে রাখার বাড়তি ঝামেলা অনেকটাই কমবে। ব্যস্ততার কারণে প্রিয়জনের বিশেষ দিন ভুলে যাওয়ার বদলে, হোয়াটসঅ্যাপের এক নোটিফিকেশনেই সময়মতো পাঠানো যাবে শুভেচ্ছা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত
ভোটগ্রহণ শুরু ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
গ্যাজেট- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement