পঞ্চগড়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) লুৎফুল কবির মো. কামরুল হাসানের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

2026-08-03T14:42:05+06:00
2026-08-03T14:42:05+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পঞ্চগড়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:৪২ পিএম 
সংগৃহীত ছবি
পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) লুৎফুল কবির মো. কামরুল হাসানের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশন, পঞ্চগড় সদর উপজেলা শাখা এ সংবর্ধনার আয়োজন করে।

সংগঠনের সভাপতি আলহাজ মো. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশন, পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. আতাউর রহমান সরকার এবং সাধারণ সম্পাদক মো. আবু দাউদ নূর-ই আলম।

এ সময় বক্তব্য দেন পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শারীরিক শিক্ষার শিক্ষক ভবেশ চন্দ্র রায়, হাজী খামির উদ্দিন প্রধান আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ আনসারুল হকসহ অন্যরা।

অনুষ্ঠানে বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) লুৎফুল কবির মো. কামরুল হাসানের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শওকত হোসেন বাবুকে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশন, পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]