বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ৭, আহত ২০

বগুড়া প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুর-বগুড়া-নওগাঁ রুটে কাজের সন্ধানে দাঁড়িয়ে থাকা হাটের দিনমজুরদের পিষে দিয়েছে একটি বেপরোয়া যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় ৭ জন শ্রমিক

2026-08-07T15:48:25+06:00
2026-08-07T20:28:19+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ৭, আহত ২০
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:৪৮ পিএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ৮:২৮ পিএম
সংগৃহীত ছবি
দিনাজপুর-বগুড়া-নওগাঁ রুটে কাজের সন্ধানে দাঁড়িয়ে থাকা হাটের দিনমজুরদের পিষে দিয়েছে একটি বেপরোয়া যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় ৭ জন শ্রমিক নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জন।

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া উচ্চবিদ্যালয়ের সামনের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় মিলছে- তারা হলেন জয়পুরহাটের তাজমুল (৪৫), বগুড়া সদরের ফাঁপোড়ের বেলাল, এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের আমিরুল ও নূর আলম। বাকি তিনজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

বান্ধা ও পাবনাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা দিনমজুরেরা প্রতিদিন ভোরে এরুলিয়া বাজারের ঐতিহ্যবাহী হাটে কাজের সন্ধানে জড়ো হন। স্থানীয় গৃহস্থরা এখান থেকেই দৈনিক চুক্তিতে তাদের কাজে নিয়ে যান। প্রতিদিনের মতো শুক্রবার ভোরেও মহাসড়কের পাশে বৃষ্টির মধ্যে কাজের অপেক্ষায় ভিড় করেছিলেন বহু শ্রমিক।

এ সময় ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে দ্রুতগতির বাসটি প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এরপর চালক নিয়ন্ত্রণ ফেরাতে ব্যর্থ হলে গাড়িটি সরাসরি দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে যায় এবং সড়কেই উল্টো ঘুরে বগুড়ামুখী হয়ে পড়ে।

এতে ঘটনাস্থলেই ৩ শ্রমিক প্রাণ হারান। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে ৩ জন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন বাকি ২৫ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকেরা।

এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। দুর্ঘটনাপ্রবণ এ স্থানে অবিলম্বে স্থায়ী গতিরোধক (স্পীড ব্রেকার) নির্মাণের জোর দাবি জানান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে উদ্ধার তৎপরতা চালান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনসহ মোট ৭ জন মারা গেছেন। আহতদের তাৎক্ষণিকভাবে শজিমেক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে এবং নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

প্রতিনিধি/আরএইচ/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]