পঞ্চগড়ের হাড়িভাসা সীমান্তে বিজিবির ‘মাধুপাড়া বিওপি’র আনুষ্ঠানিক উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের হাড়িভাসা সীমান্তে পতাকা উত্তোলনের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নতুন সীমান্ত ফাঁড়ি ‘মাধুপাড়া বিওপি’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা

2026-08-13T17:28:21+06:00
2026-08-13T17:28:21+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পঞ্চগড়ের হাড়িভাসা সীমান্তে বিজিবির ‘মাধুপাড়া বিওপি’র আনুষ্ঠানিক উদ্বোধন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:২৮ পিএম 
সংগৃহীত ছবি
পঞ্চগড়ের হাড়িভাসা সীমান্তে পতাকা উত্তোলনের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নতুন সীমান্ত ফাঁড়ি ‘মাধুপাড়া বিওপি’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+ নতুন বিওপিটির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সরুজ মিয়া, ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ, উপ-অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। উত্তর-পশ্চিম রিজিয়নের অধীন ৫৬ বিজিবি প্রায় ১৪১ দশমিক ৭৮৭ কিলোমিটার সীমান্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে নিরাপত্তা দিচ্ছে।

তিনি জানান, টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নজরদারি জোরদারের লক্ষ্যে মাধুপাড়া এলাকায় নতুন এ বিওপি স্থাপন করা হয়েছে।

রিজিয়ন কমান্ডার আরও বলেন, ভারত থেকে বাংলাদেশে অবৈধ পুশ-ইন প্রতিরোধে বিজিবি সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। সীমান্তে নিয়মিত টহল, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, পতাকা বৈঠক, কূটনৈতিক যোগাযোগ এবং আইনগত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে নবনির্মিত বিওপির চত্বরে একটি গাছের চারা রোপণ করে এর সফল কার্যক্রম ও দেশের সীমান্ত নিরাপত্তার জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]