নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে আলাইপুর উপরশহর মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিন, যুবদলের সভাপতি এ এইচ তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্যসচিব জহির উদ্দিন জহির এবং যুগ্ম আহ্বায়ক মাসুদসহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি মানুষের পাশে দাঁড়ানো, গণতন্ত্র রক্ষা এবং দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ শক্তি। প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনটির নেতাকর্মীরা রাজপথে থেকে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা রেখে চলেছেন।
প্রতিনিধি/আরএইচ