কুড়িগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৬ দোকান

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের রৌমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার

2026-08-20T19:07:15+06:00
2026-08-20T19:07:15+06:00
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কুড়িগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৬ দোকান
ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:০৭ পিএম 
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের রৌমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাইটকামারী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কর্তিমারী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাইটকামারী বাজারের একটি চায়ের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুনে আমজাদ আলীর সার ব্যবসার দোকান, বাসেদ আলী ও আলমগীর হোসেনের কাপড়ের দোকান, নিজামউদ্দিনের ওষুধের দোকান, লোকমানের চালের দোকান এবং ওসমানের চায়ের দোকান পুড়ে যায়। এতে দোকানগুলোর মালামালসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগে ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে প্রায় ৭৬ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউএনও মাহবুবুল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

কুড়িগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৬ দোকান
বাবুলের চার দিনের রিমাণ্ড শেষ, ১৬৪ ধারায় জবানবন্দী
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত
বারাশিয়া নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
৪৫ দিন বয়সী শিশুর রহস্যজনক মৃত্যু, পুলিশ হেফাজতে বাবা

সর্বাধিক পঠিত 

চান্দিনা বাসস্ট্যান্ডে এআই ক্যামেরার সামনেই অবৈধ পার্কিং
মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান রাখায় সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের
খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]