সিরাজগঞ্জে পরিবহন মালিক-শ্রমিকদের মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের বিভিন্ন সড়ক-মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতি, যত্রতত্র যানবাহন চলাচল এবং এর ফলে সৃষ্ট বিশৃঙ্খলা ও দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন

2026-08-27T13:53:33+06:00
2026-08-27T13:53:33+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মহাসড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে
সিরাজগঞ্জে পরিবহন মালিক-শ্রমিকদের মানববন্ধন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের বিভিন্ন সড়ক-মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতি, যত্রতত্র যানবাহন চলাচল এবং এর ফলে সৃষ্ট বিশৃঙ্খলা ও দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলা পরিবহন মালিক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-যমুনা সেতু পশ্চিম কড্ডার মহাসড়ক এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা ট্রাক-কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের সভাপতি মুন্সী জাহিদ আলম এবং জেলা ট্রাক-কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ ওয়াহাব।

বক্তারা বলেন, বর্তমানে সিরাজগঞ্জের ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে রাখা, নিয়ম না মেনে চলাচল এবং ট্রাফিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় নজরদারির ঘাটতির কারণে প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনা ঘটছে। এতে পরিবহন শ্রমিকদের পাশাপাশি সাধারণ যাত্রী ও পথচারীরাও ঝুঁকির মধ্যে পড়ছেন।

তাঁরা আরও বলেন, মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত ট্রাফিক নজরদারি বাড়াতে হবে। অবৈধভাবে সড়ক দখল ও যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করার পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বক্তারা দ্রুত সিরাজগঞ্জের সড়ক-মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

বিয়ে হলে ভর্তি নেবে না হলি ক্রস কলেজ
সালমান শাহ হত্যা মামলায় ডনের ৫ দিনের রিমান্ড
১৮ মাসে মধ্যে আমিনবাজারের ল্যান্ডফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৩০০ গাছের চারা বিতরণ
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের জয়

সর্বাধিক পঠিত 

এক মাঠে মিলল স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সরকারি সব সেবা
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নে সময়সীমা বাড়লো
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
মধুবালার রূপে হাজির হচ্ছেন সারা, চলছে কঠোর প্রস্তুতি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]