রত্নাই সেতু উদ্বোধন, কমবে ৬০ কিলোমিটার ঘুরপথ

লালমনিরহাট প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকায় রত্নাই নদীর ওপর নির্মিত নতুন সেতুর উদ্বোধন

2026-08-30T13:40:14+06:00
2026-08-30T13:40:14+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রত্নাই সেতু উদ্বোধন, কমবে ৬০ কিলোমিটার ঘুরপথ
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১:৪০ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকায় রত্নাই নদীর ওপর নির্মিত নতুন সেতুর উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২৯ আগস্ট) লালমনিরহাট-ফুলবাড়ী সড়কের ৮ম কিলোমিটারে নির্মিত ১৩০ দশমিক ৮৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুটির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

সেতুটি চালু হওয়ায় লালমনিরহাট ও কুড়িগ্রামের কয়েকটি উপজেলার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কমার পাশাপাশি পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে কুড়িগ্রামের ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী এবং লালমনিরহাট সদর উপজেলার মানুষের যাতায়াত সহজ হবে। ২০১৮ সালের ৩ রা জুন ফুলবাড়ী-ধরলা সেতু উদ্বোধনের পর এ অঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হয়। তবে রত্নাই নদীর ওপর থাকা পুরোনো জরাজীর্ণ বেইলি সেতুর কারণে বড় ও পণ্যবাহী যানবাহন চলাচলে সীমাবদ্ধতা থেকেই যায়। ফলে এসব যানবাহনকে রত্নাই সেতু এড়িয়ে কুড়িগ্রাম হয়ে বিকল্প পথে চলাচল করতে হতো। এতে গন্তব্যভেদে অতিরিক্ত প্রায় ৪০ থেকে ৬০ কিলোমিটার পথ পাড়ি দিতে হতো।

নতুন সেতু চালু হওয়ায় এখন বড় ও পণ্যবাহী যানবাহন সরাসরি চলাচল করতে পারবে। এতে কৃষিপণ্য ও অন্যান্য পণ্য পরিবহনে সময় ও খরচ কমার পাশাপাশি দুই জেলার ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। এর দৈর্ঘ্য ১৩০ দশমিক ৮৫ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ৫ মিটার। ‘প্রজেন্ট ইঞ্জিনিয়ার অ্যান্ড কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজি’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ বাস্তবায়ন করেছে।

প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৫ ডিসেম্বর সেতুটির নির্মাণকাজ শুরু হয়। জমি অধিগ্রহণসহ বিভিন্ন জটিলতায় কাজ বিলম্বিত হয়। পরে দ্রুতগতিতে নির্মাণকাজ এগিয়ে নেওয়া হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠানের ইনচার্জ এস. এম. রিয়াজ মোর্শেদ বলেন, জমি অধিগ্রহণসহ বিভিন্ন জটিলতার কারণে কাজ কিছুটা বিলম্বিত হয়েছিল। পরে দ্রুতগতিতে কাজ শেষ করা হয়েছে। 

সংশ্লিষ্টরা বলছেন, নতুন সেতুর কারণে শুধু যাতায়াত সহজ হবে না, কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য দ্রুত বাজারজাত করাও সম্ভব হবে। এতে লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হওয়ার সুযোগ তৈরি হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]