নেপাল থেকে ভেসে আসা মাছ খেয়ে অসুস্থ ভারতীয়রা, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

নেপালে আকস্মিক বন্যার পর প্রতিবেশী দেশটি থেকে ভেসে আসা অজানা ও অস্বাভাবিক প্রজাতির মাছ না খাওয়ার পরামর্শ দিয়ে

2026-09-02T14:02:51+06:00
2026-09-02T14:02:51+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
নেপাল থেকে ভেসে আসা মাছ খেয়ে অসুস্থ ভারতীয়রা, সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:০২ পিএম 
নেপালে আকস্মিক বন্যার পর প্রতিবেশী দেশটি থেকে ভেসে আসা অজানা ও অস্বাভাবিক প্রজাতির মাছ না খাওয়ার পরামর্শ দিয়ে সতর্কতা জারি করেছে ভারতের বিহার সরকার। গণ্ডক অববাহিকার বন্যাকবলিত এলাকার জলাশয়ে অস্বাভাবিক প্রকৃতির মাছ পাওয়া এবং তা খেয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ার খবরের পর এই পদক্ষেপ নেওয়া হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিহার সরকারের দুগ্ধ, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের মৎস্য বিভাগ থেকে এই জরুরি নির্দেশনা জারি করা হয় বলে জানায় সংবাদমাধ্যম এএনআই ও টাইমস অব ইন্ডিয়া।

মৎস্য দপ্তরের নির্দেশনায় বলা হয়, বন্যার পানিতে বিভিন্ন পুকুর, হ্রদ ও নদীর মাছ ভেসে দীর্ঘ দূরত্বে চলে যায়। পথিমধ্যে দীর্ঘ সময় কাদা, পয়ঃবর্জ্য, মৃত প্রাণী ও রাসায়নিকের সংস্পর্শে থাকার কারণে এসব মাছ ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাক দ্বারা আক্রান্ত হতে পারে। ফলে পরিবেশ স্বাভাবিক না হওয়া এবং পরীক্ষা ছাড়া এসব মাছ খাওয়া মানুষের স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।

এমন পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের অজানা ও অস্বাভাবিক দেখতে মাছ কেনাবেচা এবং খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানিয়েছে দপ্তরটি। একই সাথে এসব মাছ খাওয়ার পর বমি, ডায়রিয়া, পেটে ব্যথা, মাথা ঘোরা কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নেওয়া এবং কোথাও এ ধরনের মাছ দেখা গেলে স্থানীয় প্রশাসনকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনার পাশাপাশি সীমান্তবর্তী পশ্চিম চম্পারণ জেলাজুড়ে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা নূতন।

তিনি বলেন, ‘আমরা সর্বত্র সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছি এবং জনগণকে জানাচ্ছি যে বন্যার কারণে নেপাল থেকে আসা মাছ অত্যন্ত সংক্রামক এবং এগুলোতে অনেক রোগ বহন করতে পারে। এসব মাছ খেলে সংক্রামক রোগ হতে পারে। এ কারণেই জনগণ যাতে এসব মাছ না খায় বা ব্যবহার না করে, সে জন্য নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। অন্যথায় রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে বমি, আমাশয় এবং তীব্র পেটব্যথা। আমরা মাছ বিক্রেতাদেরও এ ধরনের মাছ বিক্রি না করার বিষয়ে সচেতন করছি এবং সাধারণ মানুষকে এসব মাছ না খাওয়া, না কেনা এবং ব্যবহার না করার পরামর্শ দিচ্ছি।’

এদিকে নেপাল পুলিশও নিজস্ব নাগরিকদের উদ্দেশ্যে একই ধরনের নির্দেশনা জারি করেছে। এতে বন্যার পানিতে ভেসে আসা মাছ বা অন্যান্য নদীজাত খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে জনগণকে আহ্বান জানানো হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
বিএনপির ৪৮ বছরের ইতিহাস ত্যাগ,সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস
রাঙ্গামাটির লংগদুতে নারীসহ আটক ৯

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ঐক্যের আহ্বান
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]