ইসরায়েলিদের জন্য থাইল্যান্ডে কড়াকড়ি

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

দীর্ঘদিন ধরেই ইসরায়েলিদের কাছে থাইল্যান্ড জনপ্রিয় পর্যটন গন্তব্য। কিন্তু ইসরায়েলসহ ৬০টি দেশের নাগরিকদের জন্য থাইল্যান্ডে ভিসামুক্ত থাকার সুবিধা

2026-09-02T11:45:42+06:00
2026-09-02T11:45:42+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
ইসরায়েলিদের জন্য থাইল্যান্ডে কড়াকড়ি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ এএম 
দীর্ঘদিন ধরেই ইসরায়েলিদের কাছে থাইল্যান্ড জনপ্রিয় পর্যটন গন্তব্য। কিন্তু ইসরায়েলসহ ৬০টি দেশের নাগরিকদের জন্য থাইল্যান্ডে ভিসামুক্ত থাকার সুবিধা কমিয়ে অর্ধেক অর্থাৎ ৩০ দিন করা হয়েছে। নতুন নিয়মে স্থলসীমান্ত দিয়ে ভিসামুক্ত প্রবেশের ক্ষেত্রে বিদেশিরা বছরে সর্বোচ্চ দুইবার থাইল্যান্ডে ঢুকতে পারবেন। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে স্থলপথে থাইল্যান্ডে যাতায়াতও সীমিত হবে। 

ৎএদিকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনার মধ্যে ইসরায়েলিদের নিয়ে থাইল্যান্ডেও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, কিছু ইসরায়েলি পর্যটকের আচরণ থাই সংস্কৃতি ও স্থানীয় মানুষের প্রতি অসম্মানজনক। খাবারের বিল পরিশোধ না করা, টুকটুক চালকদের সঙ্গে বিরোধে জড়ানোসহ বিভিন্ন অভিযোগও উঠেছে।

গত সপ্তাহে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফুকেটের পাতং সৈকতে শত শত মানুষ ‘সেভ ফুকেট’ নামে বিক্ষোভ করেন। আয়োজকেরা বলেছেন, তাদের কর্মসূচি কোনো নির্দিষ্ট জাতীয়তার মানুষের বিরুদ্ধে নয়; সব ধরনের পর্যটকের অনুপযুক্ত আচরণের বিরোধিতা করাই তাদের লক্ষ্য। তবে, থাই ও হিব্রু ভাষার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে ইসরায়েলি পর্যটক ও ইসরায়েল রাষ্ট্রের সমালোচনা বিশেষভাবে উঠে এসেছে।

ইসরায়েলি পর্যটকদের নিয়ে থাইল্যান্ডে এমন অসন্তোষের পেছনে গাজা যুদ্ধের প্রভাবও আলোচনায় এসেছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যে ক্ষোভ তৈরি হয়েছে, তার প্রভাব বিভিন্ন দেশে ইসরায়েলি নাগরিকদের ঘিরে সামাজিক প্রতিক্রিয়ায় পড়ছে বলে ধারণা করা হচ্ছে। তবে থাইল্যান্ডের বিক্ষোভের আয়োজকেরা তাঁদের কর্মসূচিকে সরাসরি গাজা যুদ্ধের প্রতিবাদ হিসেবে ঘোষণা করেননি।

থাইল্যান্ডে ইসরায়েলি পর্যটক ও প্রবাসীদের আচরণ নিয়ে এর আগেও সতর্কতা জারি করা হয়েছিল। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি দূতাবাস নিজ দেশের নাগরিকদের সতর্ক করে বলেছিল, তাদের কিছু আচরণ ইসরায়েলি পর্যটকদের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এতে থাইল্যান্ডে ইসরায়েলিদের উষ্ণ অভ্যর্থনা ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করা হয়েছিল।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বস্তি উচ্ছেদের প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ
বিমানের সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা
বরগুনায় ২২৬ মেধাবী শিক্ষার্থী পেল জেলা পরিষদের বৃত্তি
পূর্ব সুন্দরবনে ৪ দিন ধরে টেলিটকের নেটওয়ার্ক বিপর্যয়
হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ঐক্যের আহ্বান
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]